সুরমা বাইপাস থেকে দেড় লাখ টাকার ভারতীয় জিরাসহ আটক ১

post-title

ছবি সংগৃহীত

সিলেটের সুরমা বাইপাস মোড়ের বনফুল শো-রুমের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশায় ভারতীয় মশলার চালান পাওয়া গেছে। এসময় এক ব্যক্তিকে আটক করা হয়। মঙ্গলবার (২৩ জুন) বিকালে বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

পুলিশ জানায়, সোমবার (২২ জুন) রাত ১১টার দিকে চেকপোস্ট চলাকালে সুহের ও তার অটোরিকশা আটক করা হয়। সুহের আহমদ জৈন্তাপুর থানার হরিপুর ইউনিয়নের উপশামপুর গ্রামের ফয়েজ উল্লাহ ও মনোয়ারা বেগমের ছেলে। তার সিএনজিচালিত অটোরিকশায় দেড় লাখ টাকার ভারতীয় জিরা পাওয়া গেছে।

এ ব্যাপারে শাহপরাণ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং ২৫/২৩/৬২৬) দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজরুল আলম।


এসএ/সিলেট