দোয়ারাবাজারে তিনদিন ব্যাপী কৃষি...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার...
ছবি সংগৃহীত
‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’- এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের দোয়ারাবাজারে আনুষ্ঠানিকভাবে 'ফ্যামিলি কার্ড' বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুর আড়াইটার দিকে দোয়ারাবাজার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ওই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণের তৃতীয় ধাপের আওতায় উপজেলার দোয়ারাবাজার (সদর) ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোট ৫৫৬টি সুবিধাভোগী পরিবারের মাঝে ওই কার্ড বিতরণ করা হয়।
সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবসজার) আসনের সংসদ সদস্য কলিমউদ্দিন আহমেদ মিলন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) এ বি এম জাকির হোসেন, সুনামগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাশ এবং দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অরুপ রতন সিংহ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা পুলিশের এএসপি (ছাতক-দোয়ারাবাজার সার্কেল) শেখ মোহাম্মদ মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার রাশেদুল ইসলাম, দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদারসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় সাংবাদিক এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।
এসএ/সিলেট
সুনামগঞ্জের দোয়ারাবাজারে কৃষির আধুনিকায়ন, প্রযুক্তিনির্ভর চাষাবাদ সম্প্রসারণ এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার...
মাত্র এক ঘণ্টার টানা বৃষ্টিতেই সুনামগঞ্জের ছাতক উপজেলার ৬৭ নং গোবিন্দগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের...
সুনামগঞ্জসহ দেশের ১০টি জেলা সদর হাসপাতালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে অত্যন্ত জরুরি ও জীবন রক্ষাকারী নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা। রবিবার...
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে...
ভারতের মেঘালয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১২ জুন) তাহিরপুর থানা পুলিশ আটকদের সুনামগঞ্জ আদালতে...