নগরীতে ৩২ ঘণ্টার ১৫৫ জন গ্রেফতার

post-title

ফাইল ছবি

মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) পরিচালিত ৩২ ঘণ্টার বিশেষ অভিযানে ১৫৫ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ১৯৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এসএমপি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ জুন)  রাত ১২টা থেকে বুধবার ( ১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত পরিচালিত অভিযানে মোট ১৫৫ জন আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদকসেবী, সন্দেহভাজন ব্যক্তি এবং মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশে গ্রেফতারকৃত ব্যক্তিরা রয়েছেন।

গ্রেফতারের সারসংক্ষেপ অনুযায়ী, ১৬ জুনের ২৪ ঘণ্টায় ১৩৬ জন এবং ১৭ জুন সকাল ৮টা পর্যন্ত পরবর্তী ৮ ঘণ্টায় আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়।

অন্যদিকে, ট্রাফিক বিভাগের পৃথক অভিযানে ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং ১০৮টি যানবাহন আটক করা হয়েছে। সব মিলিয়ে ১৯৫টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এসএমপি জানিয়েছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে।

অপরাধমুক্ত, নিরাপদ ও জনবান্ধব সিলেট গড়ে তুলতে এসএমপির নিয়মিত বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

এসএ/সিলেট