সিলেট সিটির মেয়র পদে জনপ্রিয়তায়...
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক...
ছবি সংগৃহীত
সিলেটের কানাইঘাট লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় অভিযান চালিয়ে ৪টি ক্রাশার মেশিন যন্ত্রপাতি ধ্বংস করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তার।
বৃহস্পতিবার দুপুরে লোভাছড়া পাথর কোয়ারীতে যান নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। এ সময় মুলাগুল এলাকায় বন্ধ থাকা ৪টি ক্রাশার মেশিনের যন্ত্রপাতি ধ্বংস করেন তিনি।
এছাড়া কোয়ারীর নিলামকৃত ৪৫ লক্ষ ঘনফুট পাথরের নিলামকারী প্রতিষ্ঠান পিয়াস এন্টারপ্রাইজের লোকজনদের সাথে কথা বলে নিলামের শর্ত অনুযায়ী পাথর পরিবহন করার জন্য নির্দেশনা দেন নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার। নিলামের বাহিরে পাথর পরিবহন ও পাচার করা হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
এছাড়া নিলামকৃত পাথর ছাড়া কোয়ারী থেকে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ সহ কোয়ারী এলাকায় অবৈধভাবে ক্রাশার মেশিন দিয়ে পাথর ভাঙা বন্ধে স্থানীয় প্রশাসনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক...
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টাকা বহনের কাজে কেউ পুলিশের সহযোগিতা চাইলে অবশ্যই সহযোগিত করবে এসএমপি। সেক্ষেত্রে আগে সংশ্লিষ্ট থানা বা কমিশনারের কার্যালয়ে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাত ধরে নতুন কুঁড়ি...
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানব পাচার চক্রের সদস্য আল আমিন আহমেদ এবং মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় ১৯ জন আসামিকে আটক করা হয়েছে। ...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ...