সিলেট সিটির মেয়র পদে জনপ্রিয়তায়...
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক...
ছবি সংগৃহিত
নগরীর মেজরটিলা এলাকায় ২ মাসের এক শিশুর গলাকেটে হত্যা করা হয়েছে। ওই সময় তার সাথে ঘুমিয়ে থাকা পিতার গলায়ও ধারালো ছুরি দিয়ে কাটা হয়েছে। বুধবার (২৫ জুন) নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ইনায়া রহমান। সে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের মেয়ে।
স্থানীয়রা জানান, পরিবার নিয়ে নগরীর মেজরটিলা বাজার সংলগ্ন ইসলামপুর এলাকার আনসার মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন আতিকুর। প্রতিদিনের মতো বুধবার (২৫ জুন) দুপুরে খাবার খাওয়ার পর স্ত্রীসহ আতিকুর রহমানের পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন।
পরবর্তীতে হঠাৎ করে আসরের দিকে চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দেখতে পান আতিকুর রহমানের পাশে তার ২ মাসের মেয়ে ইনায়া রহমানের গলাকাটা এবং পাশেই সিএনজি অটোরিকশা চালক আতিকুর রহমানের গলা অর্ধেক কাটা রয়েছে। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা শিশুকে মৃত ঘোষণা করেন এবং তার পিতা আতিকুর রহমানকে দ্রুত ভর্তি করেন।
এই রিপোর্ট লেখা পর্যন্ত বর্তমানে আতিকুর রহমান সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ৫ম তলায় ওপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির দায়িত্বে থাকা কনস্টেবল রাজন। মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ‘আমরা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক...
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টাকা বহনের কাজে কেউ পুলিশের সহযোগিতা চাইলে অবশ্যই সহযোগিত করবে এসএমপি। সেক্ষেত্রে আগে সংশ্লিষ্ট থানা বা কমিশনারের কার্যালয়ে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাত ধরে নতুন কুঁড়ি...
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানব পাচার চক্রের সদস্য আল আমিন আহমেদ এবং মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় ১৯ জন আসামিকে আটক করা হয়েছে। ...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ...