প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ঢাকায়...
৯ মে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে ঢাকা...
ছবি সংগৃহিত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক সহকারী সেক্রেটারি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভূগছিলেন ছিলেন তিনি।
রবিবার বিকাল বিকাল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।
এক ফেসবুক পোস্টে তিনি জানান, মরহুমের প্রথম জানাজা রবিবার বাদ এশা রাত ৮টা ৩০ মিনিটে ধানমন্ডির তাকওয়া মসজিদে অনুষ্ঠিত হবে। এছাড়া সোমবার সকাল ১১ টা সুপ্রীম কোর্ট প্রাঙ্গনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।
জামায়াতের সাবেক নেতা আবদুর রাজ্জাক বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আসামিপক্ষের প্রধান কৌঁসুলি হিসেবে কাজ করেন। ২০১৯ সালে তিনি জামায়াত থেকে পদত্যাগ করেন। পরে আত্মপ্রকাশ করা এবি পার্টির প্রধান উপদেষ্টা হয়েছিলেন তিনি। এই রাজনীতিবিদ ২০১৩ সালে যুক্তরাজ্যে যান। ১১ বছর পর গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেশে ফেরেন তিনি।
ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ১৯৮৬ সালে জামায়াতে ইসলামীতে যোগ দেন। দলটির সাবেক সহকারী সেক্রেটারি জেনারেলও ছিলেন তিনি। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি এ পদ থেকে পদত্যাগ করেন। পরে তিনি এবি পার্টির প্রধান উপদেষ্টা হন।
২০২০ সালে আবদুর রাজ্জাকের প্রোস্টেট ক্যানসার ধরা পড়ে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ২০২৪ সালের সেপ্টেম্বরে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তিনি এবি পার্টির উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন।
সত্তরের দশকের শেষের দিকে লেখাপড়ার জন্য যুক্তরাজ্যে গিয়েছিলেন আবদুর রাজ্জাক। ১৯৮০ সালে তিনি বার অ্যাট ল ডিগ্রি অর্জন করেন। ১৯৮৫ সালের নভেম্বর পর্যন্ত তিনি লন্ডনে আইন পেশায় নিয়োজিত ছিলেন। ওই বছরের ডিসেম্বরে দেশে ফিরে আইন পেশা শুরু করেন। ২০১৩ সালে যুক্তরাজ্যে ফিরে আবার পুরোদমে আইন পেশায় ব্যস্ত হয়ে উঠেছিলেন তিনি।
ব্যারিস্টার আবদুর রাজ্জাকের জন্ম ১৯৪৪ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের শেখলাল গ্রামে। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
এসএ/সিলেট
৯ মে রাজধানী ঢাকার কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় যোগ দিতে প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণে ঢাকা...
আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক অঙ্গন। সফর সফল করতে এবং দলের...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে সিলেট বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে উচ্ছ¡াস, উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। নগরীর পাড়া-মহল্লায়...
আগামী ২ মে শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভা মঙ্গলবার দুপুর ৩টায়...
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য প্রার্থীর তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ শেষে ৩৬ জনের...