কানাইঘাটে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ...
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
সিলেটে পানি শোধনাগার প্ল্যান্টের সম্ভাব্যতা যাচাই
ছবি সংগৃহীত
সিলেটের বাইশটিলা মৌজায় প্রস্তাবিত দৈনিক ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য চীনের একটি কোম্পানির সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে সিলেট সিটি কর্পোরেশন।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ঢাকায় স্থানীয় সরকারের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী এর উপস্থিতিতে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়।
সিলেট সিটি কর্পোরেশনের পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার এবং চীনের স্টিকোল কোম্পানির পক্ষে তাদের সাউথ এশিয়া ও এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট গং চেনগিং স্বাক্ষর করেন।
এই সমঝোতা চুক্তির আওতায় চীনের কোম্পানি স্টিকোল কর্পোরেশন নিজ অর্থে বাইশটিলা মৌজায় প্রস্তাবিত ৫ কোটি লিটার উৎপাদন ক্ষমতা সম্পন্ন পানি শোধনাগার প্ল্যান্ট প্রজেক্টের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করবে।
স্বাক্ষর অনুষ্ঠান শেষে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার বলেন, বর্তমানে সিলেট সিটির পানির চাহিদার ৫০ শতাংশের কম পূরণের সক্ষমতার সাথে ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা মেটানোর জন্য যত তাড়াতাড়ি সম্ভব একটি বৃহৎ পানি শোধনাগার প্ল্যান্ট চালু করা প্রয়োজন। সেই দৃষ্টিকোণ থেকেই এই সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
সমঝোতা চুক্তি বাস্তবায়নে যারা সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে রেজাই রাফিন সরকার বলেন, চীন এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই প্রকল্পটি একদিন সফলভাবে সম্পন্ন হবে বলেই আমাদের প্রত্যাশা।
এসএ/সিলেট
কানাইঘাটে কোরবানির পশু জবাই, চামড়া সংরক্ষণ ও যথা নিয়মে লবন প্রয়োগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের...
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেটের জকিগঞ্জ উপজেলায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর অবস্থানে রয়েছে জকিগঞ্জ থানা পুলিশ।ঈদকে...
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর। তাদেরকে সুশিক্ষায়...
সিলেটের কোম্পানীগঞ্জে থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত হয়েছে। জরুরী পরিস্থিতি মোকাবিলায় চুরি ছিনতাই ডাকাতি সন্ত্রাস নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা...
সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয়...