সিলেট সিটির মেয়র পদে জনপ্রিয়তায়...
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক...
ছবি সংগৃহিত
সিলেটের দক্ষিণ সুরমায় কুলাউড়া থেকে সিলেটগামী বাসচাপায় মোহাম্মদ আলী আহমেদ (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল আটটার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের রেঙ্গা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত মোহাম্মদ আলী আহমেদ দক্ষিণ সুরমার দাউদপুর ইউনিয়নের ইনাতআলীপুর গ্রামের আঞ্জুম আলীর ছেলে।
স্থানীয় ও পুলিশ সুত্র জানায়, কুলাউড়া থেকে সিলেটগামী একটি বাস মোগলাবাজার থানাধীন রেঙ্গা মাদ্রাসার সামনে আসামাত্র বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী মোহাম্মদ আলী আহমেদ মারা যান। খবর পেয়ে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এসএমপির মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনকে সামনে রেখে পরিচালিত এক সাম্প্রতিক জনমত জরিপে মেয়র পদে জনপ্রিয়তায় সবার শীর্ষে উঠে এসেছেন সিলেট সিটি কর্পোরেশন সাবেক...
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে টাকা বহনের কাজে কেউ পুলিশের সহযোগিতা চাইলে অবশ্যই সহযোগিত করবে এসএমপি। সেক্ষেত্রে আগে সংশ্লিষ্ট থানা বা কমিশনারের কার্যালয়ে...
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ১৯৭৮ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর হাত ধরে নতুন কুঁড়ি...
সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশ ও বিজিবির পৃথক অভিযানে মানব পাচার চক্রের সদস্য আল আমিন আহমেদ এবং মাদক ও ধর্ষণসহ বিভিন্ন মামলায় ১৯ জন আসামিকে আটক করা হয়েছে। ...
মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০ জনকে গ্রেফতার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। একই সময়ে ট্রাফিক বিভাগ...