নগরভবনে হামলা-ভাঙচুর : ৬ জনকে...
সিলেট সিটি কর্পোরেশনে (নগর ভবনে) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় এবং নগর ভবনে সেবা নিতে আসা...
ছবি সংগৃহীত
বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ বৃহত্তর সিলেটের সকল দাবি-দাওয়া আদায়ে সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতির অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ মে) বেলা ২টায় সভায় বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকাস্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম এহিয়া চৌধুরী সুহেল, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদের কেন্দ্রীয় সভাপতি এডভোকেট আব্দুল খালিক, সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট পাবলিক প্রসিকিউটর এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট দেওয়ান গোলাম রব্বানী কামাল, এডভোকেট ই.ইউ. শহিদুল ইসলাম শাহীন, এডভোকেট জামিলুল হক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট মাওলানা আব্দুর রকিব, এডভোকেট আনোয়ার হোসেন, মারিয়ান চৌধুরী মাম্মি, ডা. হাবিবুর রহমান, এডভোকেট আব্দুল অদুদ, এডভোকেট কামরুজ্জামান, ইকবাল হোসেন আফাজ, এডভোকেট পলাশ, মুহিবুল ইসলাম ফটিক প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা মহানগরীর নাগরিকদের উপর আরোপকৃত মনগড়া হোল্ডিংট্যাক্স বাতিলের জোর দাবি জানান। সিলেট মহানগরী সহ শহরতলী এলাকায় কিশোর গাং এর উৎপাত প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, বৃহত্তর সিলেটের সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে ১০০% সিলেটি লোক নিয়োগ, সিলেট বিভাগে হাইকোর্টের ব্রেঞ্চ স্থাপন, সিলেট-আখাউড়া ট্রেন লাইন ডাবল এবং সিলেট-ছাতক ট্রেন, সিলেট-কক্সবাজার সরাসরি ট্রেন লাইন চালু ও মৌলভীবাজারে মেডিকেল কলেজ স্থাপনের জন্য জোর দাবি জানান।
সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট অশোক পুরকাস্থ, সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম এহিয়া চৌধুরী সুহেল গণদাবী পরিষদের সকল দাবি-দাওয়া আদায়ের সাথে একাত্মতা ঘোষণা করে বলেন, বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবি আদায়ে আমরা ঐক্যবদ্ধ
এসএ/সিলেট
সিলেট সিটি কর্পোরেশনে (নগর ভবনে) হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির পাশাপাশি দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় এবং নগর ভবনে সেবা নিতে আসা...
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন নামে একজনকে আটক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...