গুণীজনদের সম্মান জানালে উজ্জীবিত হয়...
গুণী মানুষের স্বীকৃতি ও সম্মান নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। এর মধ্য দিয়ে সমাজ ও দেশও আলোকিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
ছবি সংগৃহীত
সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণ মামলার অভিযুক্ত জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও ১১।
সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদীর মনোহরদী থানাধীন মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের ২৪ বছর বয়সী এক নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে একই উপজেলার কালিকৃষ্ণপুর গ্রামের জাহিদুল ইসলামের পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। অভিযোগ রয়েছে, জাহিদুল বিবাহিত হওয়া সত্ত্বেও বিষয়টি গোপন রেখে বিয়ের প্রলোভন দেখিয়ে ওই নারীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরবর্তীতে ওই নারী বিয়ের জন্য চাপ দিলে জাহিদুল বিয়ে করতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় ভুক্তভোগী গোলাপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।
মামলার পর অভিযুক্তকে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় এসআরবি-৯ ও এসআরবি-১১ যৌথ অভিযান চালিয়ে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকা থেকে জাহিদুলকে গ্রেফতার করে।
এসআরবি-৯-এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার ব্যক্তিকে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসএ/সিলেট
গুণী মানুষের স্বীকৃতি ও সম্মান নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। এর মধ্য দিয়ে সমাজ ও দেশও আলোকিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...
সিলেটের গোলাপগঞ্জে ধর্ষণ মামলার অভিযুক্ত জাহিদুল ইসলামকে (২২) নরসিংদী থেকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯ ও ১১। সোমবার (২ নভেম্বর)...
আসন্ন কালী পূজা উপলক্ষে বিপজ্জনক পটকা বর্জন, এর ক্রয়-বিক্রয় বন্ধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন...
সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক...
নগদ অর্থের ব্যবহার কমিয়ে ডিজিটাল লেনদেন জনপ্রিয় করা এবং ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে সিলেটে সচেতনতামূলক আলোচনা সভা ও র্যালি করেছে এসবিএসি ব্যাংক...