অনলাইনে প্রেম, এরপর চীন থেকে...
অনলাইনে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। বিয়ে ও ধর্মান্তর নিয়ে...
ছবি সংগৃহীত
পারিবারিক বিরোধের জেরে সিলেটের ওসমানীনগরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান (২৫) নামে এক যুবক। সোমবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তাঁর ফুফাতো-মামাতো ভাই সেজু মিয়াকে অভিযুক্ত করা হয়েছে।
নিহত সাইফুর রহমান ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের সৈয়দপুর গ্রামের করম উদ্দিনের ছেলে। অভিযুক্ত সেজু মিয়া একই উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের মস্তাপুর গ্রামের মানিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুর রহমান ও সেজু মিয়া ফুফাতো-মামাতো ভাই। দুই পরিবারের মধ্যে কয়েক মাস ধরে বিরোধ চলছিল। সোমবার রাতে শেরপুর টোলপ্লাজার পাশে একটি দোকানে যান সাইফুর রহমান। এ সময় সেজু মিয়া তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।
পরে রক্তাক্ত অবস্থায় সাইফুর রহমানকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে রাতে স্থানীয় লোকজন কিছু সময় সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ লোকজনকে শান্ত করে। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এসএ/সিলেট
অনলাইনে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। বিয়ে ও ধর্মান্তর নিয়ে...
কানাইঘাটে মোটরসাইকেল চালক ও নিরীহ শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা...
পারিবারিক বিরোধের জেরে সিলেটের ওসমানীনগরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান (২৫) নামে এক যুবক। সোমবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। এ...
সিলেটে আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা রয়েছে। এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে বুধবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত এ...
নগরীর ব্যস্ততম লালদিঘির পাড় হকার্স মার্কেটে গোপনে তৈরি হচ্ছিল নিষিদ্ধ উপাদান দিয়ে ভেজাল পণ্য। মঙ্গলবার সেখানে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার...