হবিগঞ্জে দফায় দফায় সংঘর্ষে আহত...
হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের...
ছবি সংগৃহীত
হবিগঞ্জ জেলা এডভোকেট সমিতির শতবর্ষ উদযাপন অনুষ্ঠান ও ন্যায় কুন্জ উদ্ধোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২ মে) দুপুরে জেলা আইনজীবী সমিতির হল রুমের ২য় তলায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল এর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, সংসদ সদস্য এডভোকেট মো. আবু জাহির, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাসানুল ইসলাম, জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা, পুলিশ সুপার আক্তার হোসেন, চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট হারুন অর রশীদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আইন পেশাকে জীবিকা হিসাবে ব্যবহার না করে অধিকার বঞ্চিত মানুষের কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করবেন। বার বেঞ্চ উভয়ই একজন আরেকজনের পরিপুরক কেউ কারো প্রতিপক্ষ নন। অনুষ্ঠানে তিনজন আইনজীবীকে আইন পেশায় ৫০ পুর্তি হওয়ায় তাদেরকে সংবর্ধনা দেয়া হয়।
এসএ/সিলেট
হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। প্রায় চার ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে উভয় পক্ষের...
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকে কেন্দ্র করে বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট বোনের মৃত্যু হয়েছে। শনিবার...
হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চিমটিবিল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তাঁর নাম সোহাগ মিয়া (২১)। রোববার(৩০...
হবিগঞ্জের নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২ জন। শনিবার (২৯ আগস্ট) বিকেল ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দেবপাড়া ইউনিয়নের নলসুজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।...
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এমপি। পরিদর্শনকালে ডিউটিতে...