বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দুই...
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...
ছবি সংগৃহিত
হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে অভিযান চালিয়ে বেশ কিছু অনিয়ম পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর থেকে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক এরশাদ আলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে হাসপাতালের রান্নাঘর পরিদর্শন করে দেখা যায়, ডায়েট চার্ট অনুযায়ী রোগীদের প্রতিদিন ১৭০ গ্রাম মাংস বরাদ্দ থাকার কথা থাকলেও বাস্তবে দু’বেলা মিলিয়ে দেয়া হচ্ছে মাত্র ৭০ গ্রাম। অথচ দরপত্র অনুযায়ী প্রতি কেজি ব্রয়লার মুরগির দাম ধরা হয়েছে ২৯৭ টাকা।
পরে হাসপাতালের ওষুধ মজুত ও রেজিস্টার পরীক্ষা করে দেখা যায়, ওষুধের রেজিস্টার হালনাগাদ করা হয়নি। হাসপাতালের যন্ত্রপাতি সক্রিয় থাকলেও রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা পার্শ্ববর্তী একটি বেসরকারি ক্লিনিক থেকে করানোর প্রমাণ পান তারা। এছাড়া বিভিন্ন ওয়ার্ড ঘুরে বেশ কয়েকজন চিকিৎসককে দায়িত্বে অনুপস্থিত পায় দুদক।
এ বিষয়ে দুদকের উপ-পরিচালক এরশাদ আলী গণমাধ্যমকে জানান, অভিযানে পাওয়া অনিয়মের বিস্তারিত প্রতিবেদন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
এসএ/সিলেট
হবিগঞ্জের বানিয়াচংয়ে রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্টের খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের সমর্থকদের মধ্যে সংঘর্ষে রাকিব মিয়া (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ...
হবিগঞ্জ সদর উপজেলায় মোবাইল ফোন চুরির অভিযোগকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা...
অক্টোবর ২০২৬ মাসে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ অবদান ও পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাঁকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার হিসেবে নির্বাচিত করা...
হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে তানভীর (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে...
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে শুধু বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণ কিংবা শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করাই যথেষ্ট নয়। প্রতিটি শিশু বিদ্যালয়ে এসে কী শিখছে,...