৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক...
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আগামী শিক্ষবর্ষে ৪র্থ শ্রেণী থেকে ক্রীড়াকে বাধ্যতামূলক করা হবে। সরকারের পক্ষ থেকে ক্রীড়া বৃত্তি প্রদান করা হবে।...
ছবি সংগৃহীত
পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন মুশফিকুর রহিম। তবে ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে হজ শেষে দেশে ফিরতে পারছেন না সাবেক এই অধিনায়ক। তিনি এবং আরও অনেকে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন।
কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর আজ সকালে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনী। জবাবে ইরানও মধ্যপ্রচ্যের ৬টি দেশে মার্কিন স্থাপনায় হামলা চালিয়েছে। এমন পরিস্থিতিতে বিঘ্নিত হচ্ছে ওই অঞ্চলের বিমান চলাচল।
উমরাহ পালন শেষে আজ সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরতে চেয়েছিলেন মুশফিক। দুবাই যাওয়ার পর সেখান থেকে আবার সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক।
সামাজিক যোগাযোমাধ্যমে মুশফিক লিখেছেন, 'আসসালামু আলাইকুম সবাইকে, কয়েকদিন আগে আমি উমরাহ হজ পালন করার জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, আমি আমার হজ সম্পন্ন করেছি এবং আজ এমিরেটস এয়ারলাইন্সে দুবাই হয়ে বাংলাদেশে ফিরছিলাম। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে ইকে ০৮০৬ ফ্লাইটে রওনা দিই। কিন্তু যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সব ফ্লাইট আবার জেদ্দায় ফিরিয়ে আনা হয়েছে। এখন আমি জেদ্দা বিমানবন্দরে হাজার হাজার যাত্রীর সঙ্গে অবস্থান করছি।'
এমন পরিস্থিতিতে কবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন এই ক্রিকেটার, 'সর্বশক্তিমান আল্লাহই ভালো জানেন, কবে এবং কীভাবে আমরা ঢাকায় ফিরব। সবার কাছে দোয়া কামনা করছি।'
জুয়ে/সিলেট