কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযানে ১২...
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান আহমদ (৩০)। তিনি উপজেলার গুরুকচি গ্রামের আলী আহামদের ছেলে। উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ (৪৪), তিনি গোয়াইন গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে। ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল করিম (৬৩), তিনি গুরুকচি গ্রামের মৃত হেকিম আলীর ছেলে।
এ ছাড়া ৩ নম্বর পূর্ব জাফলং ইউনিয়ন ছাত্রলীগের সদস্য মো. ইসমাইল আহমদ ওরফে ইয়াছিন আরাফাত (২৩), তিনি পশ্চিম লাখের পাড় গ্রামের মৃত ইউসুফ আলীর ছেলে। উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আমির উদ্দিন (২৯), তিনি কুনকিরি গ্রামের রমিজ মিয়ার ছেলে। ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়ন যুবলীগের সদস্য ও ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ফারুক আহমদ (৪২), তিনি ঠাকুরবাড়ী গ্রামের আব্দুল মতিনের ছেলে।
গ্রেপ্তার অন্যরা হলেন-উপজেলা তাঁতী লীগের সহসভাপতি মস্তাক আহমদ (৩৮), তিনি ফতেপুর ২য় খণ্ডের নয়াগ্রাম এলাকার মৃত ছানা উল্লাহ ওরফে জমির উদ্দিনের ছেলে। উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রহমান (৩২), তিনি হাতিরকান্দি (বর্তমানে বিন্নাকান্দি) গ্রামের মফিজ মিয়ার ছেলে। ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য লিটন সাওতাল (৪০), তিনি গুলনী চা বাগান এলাকার মৃত কুশেল সাওতালের ছেলে।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক বলেন, রাতারগুল সোহেল স্কয়ার রিসোর্টের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে প্রায় ১৩ লাখ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের...
সিলেটে সোনালী ব্যাংকের একটি হিসাব থেকে প্রবীণ এক আইনজীবীর অজান্তে ৩৫ লাখ টাকা স্থানান্তরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর দাবি, ই-ওয়ালেট ও ন্যাশনাল পেমেন্ট সুইচ...
সিলেটের গোয়াইনঘাটে পিকনিক ও শিক্ষা সফরের আড়ালে রিসোর্ট ভাড়া নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা আয়োজন এবং সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের সেখানে...
সিলেটের বিয়ানীবাজারে গৃহবধূ আয়শা বেগম হত্যা মামলায় তার স্বামী সিদ্দিকুর রহমান নাদেলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম ওরফে...
কানাইঘাট ৩নং দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন পরিষদের উদ্যোগে ইউনিয়নের ঈদগাহ খাল সি এন্ড বি হতে সুরমা ডাইক পর্যন্ত পুন:খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১১...