জকিগঞ্জে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

post-title

ছবি সংগৃহীত

সিলেটের জকিগঞ্জে মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আব্দুল কাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার লোহারমহল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আব্দুল কাদির জকিগঞ্জ উপজেলার পশ্চিম লোহারমহল গ্রামের মৃত ইশাহিদ আলীর ছেলে। তিনি বিয়ানীবাজার জিআর মামলা নম্বর ১১৭/২০১৭-এর মাদক মামলায় পাঁচ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। এ ছাড়া জকিগঞ্জ থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের নির্দেশনায় পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, আব্দুল কাদির একজন তালিকাভুক্ত ও পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগে দুই বছরের সাজা পরোয়ানায় তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছিল। পরে জামিনে মুক্ত হয়ে আবারও মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

বর্তমানে তার বিরুদ্ধে আরও পাঁচটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। গ্রেপ্তারের পর তাকে যথাযথ আইনি প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট