দক্ষিণ সুরমায় বাস থেকে ভারতীয় কম্বল ও পানীয় জব্দ, গ্রেপ্তার ৩

post-title

ছবি সংগৃহীত

দক্ষিণ সুরমায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) ভোররাত ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের তেলীবাজার বাইপাস পয়েন্টের দক্ষিণ পাশে চেকপোস্ট বসিয়ে সৈকত পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ৪৯টি ভারতীয় কম্বল, ৩৬০টি Amul Kool Premium Kesar এবং ১২৮টি Paper Boat Swing Coconut Water Drink জব্দ করা হয়। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার ৬৮০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-নাইম বেপারী মুন্সিগঞ্জ সদর উপজেলার দক্ষিণ চর্মসুরা গ্রামের মো. দ্বীন ইসলাম বেপার ছেলে, তানভীর ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলার জীমখানা এলাকার মো. সাইফুল ইসলামের ছেলে।

অন্যদিকে, মুন্না নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাশীপুর (কাউন্সিল অফিস) এলাকার আলমগীর হোসেনের ছেলে। এ ঘটনায় দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

এসএ/সিলেট