মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা...
অসুস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট...
ছবি সংগৃহীত
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী।
তিনি বলেছেন, দেশের সার্বিক অগ্রযাত্রায় ডিপ্লোমা প্রকৌশলীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দক্ষ জনশক্তি তৈরি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কারিগরি শিক্ষার সম্প্রসারণ এখন সময়ের দাবি।
আবদুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) সবসময় জনগণের কল্যাণ ও দেশের উন্নয়ন কর্মকাণ্ডে অগ্রণী ভূমিকা রেখে আসছে। আধুনিক প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তোলাই এ সংগঠনের অন্যতম লক্ষ্য। ডিপ্লোমা প্রকৌশলীদের যথাযথ মর্যাদা ও সুযোগ-সুবিধা বৃদ্ধি করে উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সিলেট নগরের রেজিস্টারি মাঠে আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আইডিইবি সিলেট জেলা শাখার উদ্যোগে রেজিস্টারি মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। প্রধান অতিথি আবদুল কাইয়ুম চৌধুরী বেলুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন। পরে র্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় রেজিস্টারি মাঠে গিয়ে শেষ হয়। সেখানে সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
আইডিইবি সিলেট জেলা শাখার সিনিয়র সহসভাপতি প্রকৌশলী নুরুল হুদা চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মঈনুল ইসলাম চৌধুরী।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আইডিইবি সিলেট জেলা শাখার সাবেক সভাপতি প্রকৌশলী মাহমুদুর রশীদ মসরুর ও প্রকৌশলী নজরুল হোসেন, সহসভাপতি প্রকৌশলী রুহুল আলম, সহসাধারণ সম্পাদক প্রকৌশলী ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মাহবুবুর রহমান জাকারিয়া এবং সদস্য প্রকৌশলী হাসানুজ্জামান চৌধুরী, প্রকৌশলী নাসির উদ্দিন ও প্রকৌশলী আব্দুস সবুর।
এ ছাড়া জেলা শাখার কাউন্সিলর প্রকৌশলী সালাউদ্দিন আহমদ, প্রকৌশলী মো. মেরাজুল ইসলাম, প্রকৌশলী আল মামুন আকন্দ, সিলেট পলিটেকনিকের শিক্ষক প্রকৌশলী মো. সালাহ উদ্দিন, প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রকৌশলী হাবিবুর রহমান এবং ছাত্র প্রতিনিধি জোবায়ের হাসান ও হাফিজুর রহমান বক্তব্য দেন।
র্যালি ও সমাবেশে আইডিইবি সিলেট জেলা শাখার নির্বাহী কমিটির সদস্য, সিলেট জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সদস্য প্রকৌশলী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
অসুস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয় দিয়েও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে...
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল...
সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর জারি করা ওই আদেশ শুক্রবার (৬ নভেম্বর) বাতিল করে নতুন...
অসুস্থ প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সরকারি বাসভবনে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১...