পীরমহল্লায় উৎপাদক নলকূপের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সিসিক প্রশাসক

post-title

ছবি সংগৃহীত

নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ নলকূপ স্থাপনকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

এ সময় সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করাই তাঁদের প্রধান লক্ষ্য। পীরমহল্লা এলাকার দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট লাঘবে উৎপাদক নলকূপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দ্রুততম সময়ে কাজ শেষ করে এলাকাবাসীর জন্য সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, নগরীর যেসব এলাকায় পানির সংকট রয়েছে, পর্যায়ক্রমে সেসব স্থানেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে সিলেটে আধুনিক ও নাগরিকবান্ধব পরিবেশ গড়ে তুলতে সিটি করপোরেশন কাজ করছে।

ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সিসিকের নির্বাহী প্রকৌশলী (পানি) এনামুল হক তাপাদার, সহকারী প্রকৌশলী সুনীল সিংহ ও রনধীর রায়সহ সিটি করপোরেশনের কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এসএ/সিলেট