মরমী কবি হাছন রাজা স্মরণে...
সিলেটে আয়োজন করা হচ্ছে মরমী কবি হাছন রাজা স্মরণে হাছন উৎসব-২০২৬। প্রতিবছরের ন্যায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুইদিনব্যাপী নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রিজের...
ছবি সংগৃহীত
মরমী কবি হাছন রাজাকে স্মরণ করে সিলেটে আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুই দিনব্যাপী অনুষ্ঠিত হবে ‘হাছন উৎসব-২০২৬’। প্রতিবছরের ধারাবাহিকতায় নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রিজের নিচে সিলেটি ঐতিহ্য চত্বরে এ উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসব সফল করতে বিভিন্ন উপ-কমিটিও ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় হাছন রাজা লোকসাহিত্য ও সংস্কৃতি পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এসব উপ-কমিটি ঘোষণা করা হয়।
পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ঢাকার ভিশন আই ইনস্টিটিউটের অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরীর সভাপতিত্বে সভা পরিচালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সোলেমান হোসেন চুন্নু।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী বলেন, মরমী কবি হাছন রাজাকে জমিদার হিসেবে বেশি প্রচার করা হয়েছে। অথচ তিনি ছিলেন মরমী ও সুফিবাদী দর্শনের অনুসারী এবং একজন দরবেশ। তাঁর এই পরিচয় যথাযথভাবে বিশ্ববাসীর সামনে তুলে ধরা সম্ভব হয়নি। এটি আমাদের ভুল ছিল। এখন সেই ভুল সংশোধনের সময় এসেছে।
তিনি আরও বলেন, হাছন রাজাসহ মরমী সাধকদের দর্শন ধারণ ও চর্চার মাধ্যমে প্রথমে নিজেদের গড়ে তুলতে হবে। তাহলেই এ দর্শন দেশ ও সমাজে ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।
সভায় হাছন উৎসব-২০২৬ উদযাপন কার্যকরী পরিষদের অধীনে বিভিন্ন উপ-কমিটির দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হয়। গান বাছাই কমিটি: আহ্বায়ক অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সদস্যসচিব হাসনাত কবির। সদস্য শাহ আলম চৌধুরী মিন্টু, তারেক ইকবাল চৌধুরী, এম রহমান ও মো. ফয়সাল।
ম্যাগাজিন ও সাহিত্য কমিটি: আহ্বায়ক মোস্তাক চৌধুরী, সদস্যসচিব সাখাওয়াত হোসেন পীর। সদস্য এম কামরুল চৌধুরী, ফারুক হাসান সুজন, ওবায়দুল হক মুন্সি, মাসুদা সিদ্দিকা রুহি ও জাহাঙ্গীর আলম।
মিডিয়া ও দাওয়াত কমিটি: আহ্বায়ক এম এ হান্নান, সদস্যসচিব দেলোয়ার হোসেন শিপলু। সদস্য সোলেমান হোসেন চুন্নু, শাহান উদ্দিন নাজু, ছামির আহমদ, জুবের আহমেদ সার্জন ও শাহেদ আহমদ শান্ত। অভ্যর্থনা কমিটি: আহ্বায়ক অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সদস্যসচিব আসাদুজ্জামান ন‚র। সদস্য রাসেল আহমেদ, রায়হান হোসেন খান, শাহ মো. আলী রব, সফিক মিয়া, আব্দুল মালিক, দেলোয়ার হোসেন, আবদুল মনাফ ও শাহ আলমগীর। ফান্ড কালেকশন কমিটি: অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, আসাদুজ্জামান ন‚র, এম এ হান্নান, সোলেমান হোসেন চুন্নু, এম কামরুল চৌধুরী, দেলোয়ার হোসেন শিপলু, আমির উদ্দিন পাবেল, জহির চৌধুরী, আহমেদুর রহমান ইকবাল, সফিক মিয়া, মো. ফয়সাল ও ছামির আহমদ।
নৃত্য বাছাই কমিটি: আহ্বায়ক অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, সদস্যসচিব মো. কামাল। সদস্য রাকিব মিয়া তালুকদার।
আপ্যায়ন কমিটি: আহ্বায়ক আহমেদুর রহমান ইকবাল, সদস্যসচিব লোকমান আলী। সদস্য আল আমিন, ফেরদৌস আহমেদ, সফিক মিয়া, হিমাংশু বিশ্বাস, এস এম শরীয়তুল্লাহ ও নজির আহমদ।
সাংগঠনিক কমিটি: আহ্বায়ক দেলোয়ার হোসেন শিপলু, সদস্যসচিব জহির চৌধুরী। সদস্য সায়েম আহমদ, আমির উদ্দিন পাভেল, ইউসুফ মুন্না, সেলিম মিয়া, আল আমিন, গোলাম শাহরিয়ার আনু, ফারুক হাসান সুজন, এম হাফিজ, শহিদুল ইসলাম, আব্দুর রব তফাদার, সৈয়দ নিয়াজ, রাকিব মিয়া তালুকদার, সৌরভ সোহেল, শাহ ছিদ্দিক, জাহিদ হাসান সোহেল, জুয়েল চৌধুরী, আকরাম, গিয়াস উদ্দিন, রুমেল আলী ও রাসেল আহমেদ। ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটি: আহ্বায়ক এম কামরুল চৌধুরী, সদস্যসচিব হিমাংশু বিশ্বাস। সদস্য জাহাঙ্গীর আলম, মোহাম্মদ কামাল, সুলেমান হক টিপু ও এম হাফিজ। অনুষ্ঠান পরিচালনা কমিটি: আহ্বায়ক সোলেমান হোসেন চুন্নু, সদস্যসচিব এ কে এম কামরুজ্জামান মাসুম। সদস্য জান্নাতুল নাজনীন আশা, মাসুদা সিদ্দিকা রুহী ও হ্যাপি জান্নাত।
এসএ/সিলেট
সিলেটে আয়োজন করা হচ্ছে মরমী কবি হাছন রাজা স্মরণে হাছন উৎসব-২০২৬। প্রতিবছরের ন্যায় আগামী ২০ ও ২১ ডিসেম্বর দুইদিনব্যাপী নগরীর সারদা হলের সামনে ক্বীনব্রিজের...
সিলেটের গোয়াইনঘাটে এক কিশোরীকে ধর্ষণের মামলায় আবদুল্লাহ মিয়া নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন...
হাছন রাজা লোক সাহিত্য ও সংস্কৃতি পরিষদের ঢাকা বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রবিবার কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জহিরুল ইসলাম অচিনপুরী ও...
দেশের বরেণ্য ও বিশিষ্ট কবি অনুবাদক গীতিকার, ছাড়কার বাংলা একাডেমী ও একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার এর ১৪তম মৃত্যুবার্ষিকী আগামী ১০ অক্টোবর শনিবার।...
এম এ ওয়াহিদ চৌধুরী:: সুরমা নদীর তীরে কীন ব্রিজের পাশেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সিলেটের অন্যতম ঐতিহাসিক স্থাপনা ‘আলী আমজাদের ঘড়ি’। প্রায় দেড়শ বছরের...