ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে...
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ইউনিয়নের জালালীচর ও জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দিরাইয়ে প্রেমঘটিত বিরোধকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) বিকেলে উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর ও হলিমপুর গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, দুই গ্রামের এক তরুণ ও তরুণীর প্রেমের সম্পর্ক নিয়ে বুধবার বিকেলে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ১৫ জন আহত হন।
খবর পেয়ে দিরাই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে ফুটবল খেলাকে কেন্দ্র করে চরমহল্লা ইউনিয়নের জালালীচর ও জাউয়াবাজার ইউনিয়নের পাইগাঁও গ্রামের বাসিন্দাদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা...
সুনামগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় একই পরিবারের পাঁচ সদস্যসহ আটজনকে গ্রেপ্তার করেছে...
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা)আসনের সংসদ সদস্য...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও একজনের মৃত্যু...