কানাইঘাটে আলফা ইসলামী লাইফ...
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কানাইঘাট শাখার উদ্যোগে বাৎসরিক ব্যবসায়িক উন্নয়ন সভা বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত...
ছবি সংগৃহীত
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কানাইঘাট শাখার উদ্যোগে বাৎসরিক ব্যবসায়িক উন্নয়ন সভা বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কানাইঘাট ও গাছবাড়ী শাখার কর্মকর্তা, বিপুল সংখ্যক মাঠ সহকারী, সুধীজন ও গ্রাহকদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে বাৎসরিক ব্যবসায়িক উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলফা ইসলাম লাইফ ইন্স্যুরেন্স পিএলসির এমডি এন্ড সিইও নুরে আলম সিদ্দিকী অভি।
কোম্পানির কানাইঘাট কানাইঘাট শাখার ব্রাঞ্চ ম্যানেজার বিজিত রাম দাসের সভাপতিত্বে ও সহকারী সেলস্ ম্যানেজার প্রিয়ময় পালের পরিচালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কোম্পানীর ডিএমডি সাজেদুল বারি, সেলস্ ম্যানেজার আব্দুল মুমিন ভুঁইয়া, কানাইঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাতবাঁক ইউপি চেয়ারম্যান আবু তায়্যিব শামীম, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আফসার উদ্দিন আহমেদ চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন।
বক্তব্য রাখেন, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন, কোম্পানীর গাছবাড়ী শাখার ব্রাঞ্চ ম্যানেজার খাদিজা আক্তার হেনা, সড়কের বাজার সাব শাখার ব্রাঞ্চ ম্যানেজার জান্নাতুল ফেরদৌস, কানাইঘাট শাখার ইউনিট ম্যানেজার জাহেদা বেগম প্রমুখ।
উন্নয়ন সভায় কোম্পানীর এমডি ও সিইও নূরে আলম সিদ্দিকী অভি বলেন, আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি বাংলাদেশের বীমা জগতের অত্যন্ত বিশ^স্ততার সহিত ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তোম সেবা প্রদান করে আসছে। কোম্পানীর কর্মকর্তা ও সারাদেশের মাঠকর্মী যারা এ কোম্পানীর সাথে জড়িত রয়েছেন তারা অত্যন্ত নিষ্ঠার সাথে ইন্স্যুরেন্সের মতো মহান পেশার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন এবং দারিদ্র্য বিমোচন, মানুষকে আত্ম-কর্মসংস্থানমুখী গড়ে তুলতে অগ্রণী ভ‚মিকা পালন করছে। যার কারনে দেশের বীমা জগতের ২০১৪ সালে এ কোম্পানী প্রতিষ্ঠা হওয়ার পর থেকে অল্পদিনে গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কোম্পানী ডিজিটাল প্রক্রিয়ার মাধ্যমে লেনদেন সহ গ্রাহকদের স্বাস্থ্য-সেবা সুরক্ষিত, সময়মতো সকল বীমা দাবী পরিশোধ সরাসরি গ্রাহকদের একাউন্টে পৌঁছে দিচ্ছে বলে নূরে আলম সিদ্দিকী বক্তব্যে বলেন। পাশাপাশি তিনি কানাইঘাট উপজেলায় দু’টি শাখা অফিস ও ২টি সাব শাখা অফিসে কর্মকর্তা সহ শিক্ষিত বেকার ৪ শতাধিক নারী-পুরুষ কর্মসংস্থানের মাধ্যমে এলাকায় ৫ হাজারের অধিক মানুষকে বীমার আওতায় নিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।
জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, কানাইঘাটে অত্যন্ত বিশ^স্ততার সহিত আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের কর্মকর্তা ও মাঠকর্মীরা কাজ করে যাচ্ছেন। সময়মতো বীমার সকল দাবী পূরণ এবং গ্রাহকদের আস্থা অর্জন করায় এ কোম্পানীর কার্যক্রমে সবাই সহযোগিতা করছেন। কানাইঘাটে প্রবাসী সহ সকল পেশার মানুষকে বীমার আওতায় নিয়ে আসার জন্য কোম্পানীর কর্মকর্তা ও মাঠকর্মীদের আরো নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের শুরুতে কোম্পানীর কর্মকর্তা ও অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন শাখা অফিসের কর্মকর্তাবৃন্দ।
এসএ/সিলেট
আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কানাইঘাট শাখার উদ্যোগে বাৎসরিক ব্যবসায়িক উন্নয়ন সভা বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত...
সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেএফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬৮ বোতল অবৈধ মদ উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত নম্বরবিহীন একটি সিএনজিচালিত...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকা ম‚ল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।...
সিলেটের জকিগঞ্জ সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান, মাদক পাচার ও নারী-শিশু পাচার প্রতিরোধে স্থানীয় জনসাধারণের সহযোগিতা চেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ...