নগরীতে জেলা প্রশাসনের অভিযানে দুই বেকারীকে মোটা অংকের জরিমানা

post-title

ছবি সংগৃহীত

নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির অভিযোগে দুই বেকারিকে জরিমানা করেছে জেলা প্রশাসন। রবিবার (১ নভেম্বর) দুপুরে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাকিবুল আলমের নেতৃত্বে নগরীর তালতলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। অভিযানে মোট ১ লাখ ১০ হাজার টাকা করা হয়।

প্রশাসন জানায়, অভিযানে নোংরা পরিবেশে কেক, বিস্কুট ও পাউরুটি তৈরির দায়ে লাকী বিস্কুট ফ্যাক্টরিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, বিভিন্ন ত্রুটি ধরা পড়ায় সাদিয়া লাইভ বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ব্যাপারে সিলেট জেলা প্রশাসন জানিয়েছে, ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এসএ/সিলেট