কানাইঘাটে মানব পাচার চক্রের সদস্য...
সিলেটের কানাইঘাটে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার চক্রের সদস্য মিজান উদ্দিন নামের এক...
ছবি সংগৃহীত
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় তৎকালীন ফাঁড়ি ইনচার্জ ও বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
হত্যাকাণ্ডের প্রায় ছয় বছর পর বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ঘোষিত রায়ে মামলার অন্য আসামিদেরও বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে প্রধান আসামি আকবরসহ পাঁচ আসামি পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করে সাজা কার্যকরের দাবি জানিয়েছেন রায়হানের মা সালমা বেগম।
গত বছরের আগস্টে উচ্চ আদালত থেকে জামিন পান আকবর। এরপর ১১ আগস্ট সিলেট কারাগার থেকে ছাড়া পান তিনি।
এরপর ১৩ আগস্ট রাষ্ট্রপক্ষ পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করে। শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ উচ্চ আদালতের আদেশ স্থগিত করেন। পাশাপাশি আকবর হোসেনকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। কিন্তু আদালতে আর আত্মসমর্পন করেননি আকবর।
রায়হানের মা সালমা বেগম সেইসময়েই অভিযোগ করেন, আকবর হোসেন ভূঁইয়া জামিনে মুক্তি পাওয়ার পরই ভারতে পালিয়ে গেছেন।
জানা যায়, ১২ আগস্ট রাত সাড়ে আটটার দিকে এসআই আকবর আখাউড়া সীমান্ত হয়ে ভারত পালিয়ে যান। এ জন্য বিপুল অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলে জানা গেছে।
একটি সূত্র জানিয়েছে, আকবর হোসেন ভূঞা বর্তমানে ইউরোপের দেশ বেলারুশে অবস্থান করছেন। কয়েক মাস ভারতে অবস্থানের পর তিনি বেলারুশ চলে যান। বেলারুশে থাকা একাধিক প্রবাসীও সেখানে আকবরকে দেখেছেন বলে জানিয়েছেন। যদিও সরকার বা আইনশৃঙ্খলা বাহিনী থেকে তা নিশ্চিত হওয়া যায়নি।
চাঞ্চল্যকর এ হত্যা মামলার ৬ আসামির মধ্যে ৫ জনই পলাতক রয়েছেন। বৃহস্পতিবার ঘোষিত রায়ে পুলিশের আরও দুই সদস্য কনস্টেবল টিটু চন্দ্র দাস এবং কনস্টেবল হারুন অর রশীদকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়।
বাকী তিন আসামির মধ্যে বহিস্কৃত এএসআই আশেক এলাহী, এএসআই হাসান উদ্দিন ও সংবাদকর্মী আব্দুল্লাহ আল নোমানকে সাত বছর করে কারাদন্ড প্রদান করা হয়েছে। এরমধ্যে কেবল আশেক এলাহী কারাগারে আছেন। বাকীরা পলাতক।
রায় প্রকাশের পর আসামিরা পলাতক থাকায় ক্ষোভ প্রকাশ রায়হানের মা সালমা বেগম বলেন, রায়ে আমি সন্তোষ্ট। কিন্তু পলাতক আসামিদের ধরে এনে শাস্তি নিশ্চিত না হলে আমি শান্তি পাবো না। আকবরের ফাঁসির রায় হয়েছে ঠিকই কিন্তু সে তো পলাতক।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে আকবর জামিন পায়নি। কিন্তু ইউনূস সরকারের সময়ে সে জামিন পেয়ে পালিয়ে যায়।
রায়হানের মা আরও বলেন, অতীতে যেভাবে আকবরকে গ্রেপ্তার করা হয়েছিল সেভাবে আবার যেনো তাকে গ্রেপ্তার করে শাস্তি নিশ্চিত করা হয়।
২০২০ সালের ৯ নভেশ্বর আকবর হোসেন ভূঁঞাকে গ্রেপ্তার করে পুলিশ। সেসময় পুলিশ জানিয়েছিল, কানাইঘাটের সীমান্তবর্তী ডোনা এলাকা থেকে তাঁকে জেলা পুলিশের একটি দল গ্রেপ্তার করে।
তবে সীমান্ত এলাকার অন্য একটি সূত্র জানায়, আকবর কানাইঘাটের ডোনা সীমান্তের ওপারে খাসিয়া পল্লিতে বসবাস করছিলেন। খাসিয়ারা কৌশল করে তাঁকে বাংলাদেশে পাঠালে পুলিশ খবর পেয়ে গ্রেপ্তার করে।
ডোনা সীমান্তের দুজন প্রত্যক্ষদর্শী সেসময় বলেছিলেন, গ্রেপ্তারের সময় আকবর আগ বাড়িয়ে পুলিশকে নিজের পরিচয় দেন। এ সময় তাঁর বেশভূষা অনেকটা খাসিয়া পল্লিতে বসবাসকারীদের মতো ছিল। গলায় পুঁতির মালাও দেখা যায়।
নগরীর আখালিয়া নিহারিপাড়ার বাসিন্দা রায়হানকে ১০ অক্টোবর রাতে সিলেটের বন্দরবাজার ফাঁড়িতে তুলে নিয়ে নির্যাতন করা হয়। পরের দিন ১১ অক্টোবর তিনি মারা যান। এ ঘটনায় হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে তাঁর স্ত্রী তাহমিনা আক্তার বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন। মামলার পর মহানগর পুলিশের একটি অনুসন্ধান কমিটি তদন্ত করে নির্যাতন করার সত্যতা পায়। ১২ অক্টোবর ফাঁড়ির ইনচার্জের দায়িত্বে থাকা এসআই আকবর হোসেন ভূঁঞাসহ চারজনকে সাময়িক বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। ১৩ অক্টোবর আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে গা-ঢাকা দেন আকবর।
পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় মামলাটির তদন্ত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ওপর ন্যস্ত হলে ১৯ অক্টোবর ফাঁড়ির সেন্ট্রি পোস্টে কর্তব্যরত তিনজন কনস্টেবল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে রায়হানকে নির্যাতনের বর্ণনা ও নির্যাতনকরীদের নাম বলেন। রায়হানকে নির্যাতনের মূল হোতা ছিলেন এসআই আকবর।
এসএ/সিলেট
সিলেটের কানাইঘাটে ভারতে পাচারের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় নিয়ে আসা দুই ভুক্তভোগীকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মানব পাচার চক্রের সদস্য মিজান উদ্দিন নামের এক...
সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলায় তৎকালীন ফাঁড়ি ইনচার্জ ও বহিষ্কৃত উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন ভূঞাকে মৃত্যুদণ্ড...
সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামে ডাকাতির ঘটনায় দায়ের করা মামলায় রুহুল আমিন নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জকিগঞ্জ থানা পুলিশ ও সিলেট জেলা...
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামুকে সংবর্ধনা প্রদান করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সিলেট উন্নয়ন...
সিলেটের কানাইঘাটে নজরুল বর্ষের সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা...