সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০...
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
ছবি সংগৃহীত
মহানগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মদ বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা এ তথ্য জানায়।
পুলিশ জানায়, সোমবার (২৬ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জালালাবাদ থানার লামাপাড়া থেকে শিবের বাজার ও কোম্পানীগঞ্জগামী সড়কের বাগজোর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জালালাবাদ থানার দখড়ী এলাকার মৃত জমশিদ আলীর ছেলে শুকুর মিয়া এবং সুনামগঞ্জ সদর উপজেলার কালাইয়া এলাকার নিয়ামত আলীর ছেলে মো. রফিক মিয়া। বর্তমান রফিক মহানগরীর জালালাবাদ থানাধীন ধনপুর গুচ্ছগ্রাম (সরকারি আশ্রায়ন প্রকল্প) বসবাস করছেন।
পুলিশ জানায়, তাদের হেফাজত থেকে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মদ বহনে ব্যবহৃত সিলেট-থ-১১-২৮১০ নম্বরের একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।
সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
মহানগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মদ বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ...
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (২৬ অক্টোবর) তাঁদের আদালতে হাজির...
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর বাংলাদেশ-জাপান সম্পর্ক এবং অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত...
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেটের বিশ্বনাথ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকালে বিশ্বনাথ উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত এক সাধারণ সভায়...