ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে...
ছবি সংগৃহীত
সিলেটের গোয়াইনঘাটে যুবদল নেতা বদরুল হত্যা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার (২৬ অক্টোবর) তাঁদের আদালতে হাজির করা হলে বিচারক এ নির্দেশ দেন। এর আগে দিরাই উপজেলার দুটি এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে এসআরবি একটি দল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক মোড়ল।
কারাগারে পাঠানো দুই আসামি হলেন গোয়াইনঘাট উপজেলার গোরাগাঁও এলাকার মুহিবুর রহমানের ছেলে মামুনুর রশীদ এবং আব্দুল হামিদ বুলাইয়ের ছেলে সুয়াইবুর রহমান ওরফে ছবুর।
এসআরবি'র গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, সোমবার ভোরে দিরাই থানার উশনপুর ও নন্দীপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এর আগে আসামিদের গ্রেপ্তারের বিষয়টি র্যাবের গণমাধ্যম শাখা জানিয়েছিল।
নিহত বদরুল গোয়াইনঘাট থানার হাদারপার এলাকার বাসিন্দা। তিনি সাবেক ছাত্রদল নেতা এবং বর্তমানে যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি ব্যবসা করতেন।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১১ অক্টোবর ব্যবসার কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে গোয়াইনঘাটের গোরাগাঁও এলাকায় কয়েকজন ব্যক্তি বদরুলের গতিরোধ করেন। এ সময় তাঁকে ও তাঁর সঙ্গে থাকা ছাদেককে মারধর করা হয়। হামলায় দুজনই গুরুতর আহত হন।
তাঁদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে স্থানীয়রা বদরুল ও ছাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বদরুলকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করা হয়। পরে এসআরবি ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় মামুনুর রশীদ ও সুয়াইবুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
এসএ/সিলেট
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে...
নগরীর জালালাবাদ এলাকায় পুলিশের অভিযানে ৪০টি ইয়াবা ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য...
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
মহানগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মদ বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ...