ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের...
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে...
ছবি সংগৃহীত
নগরীর জালালাবাদ এলাকায় পুলিশের অভিযানে ৪০টি ইয়াবা ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে জালালাবাদ থানাধীন বড়গুল ওরফে ভাটারগুল এলাকার আব্দুল করিমের বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা যায়, জালালাবাদ থানার এসআই (নি,) নুর উদ্দিন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে বাড়িটির আব্দুল কাদিরের শয়নকক্ষে অভিযান পরিচালনা করেন।
এ সময় ৪০টি ইয়াবা, একটি সুইচ গিয়ার চাকু, ২১ ইঞ্চি লম্বা একটি ধারালো চাকু এবং ৩৪ ইঞ্চি লম্বা একটি রামদা উদ্ধার করা হয়।
অভিযানে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের বড়গুল এলাকার আব্দুল করিমের ছেলে আব্দুল কাদের প্রকাশ কাদির। অপরজন সিলেটের বালাগঞ্জ উপজেলার পশ্চিম গৌরিপুর ইউনিয়নের হরিশ্যাম গ্রামের জফর আলীর ছেলে ময়নুল হোসেন। বর্তমানে তিনি সিলেটের এয়ারপোর্ট থানাধীন দুসকি এলাকায় একটি বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।
পুলিশ জানায়, এ ঘটনায় জালালাবাদ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তার দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এসএ/সিলেট
শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে...
নগরীর জালালাবাদ এলাকায় পুলিশের অভিযানে ৪০টি ইয়াবা ও তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য...
সিলেটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক, জুয়া ও কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দিয়েছেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও...
সিলেটের জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩৪ লাখ ৮০ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ...
মহানগরের জালালাবাদ থানা এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় মদসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মদ বহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ...