প্রত্যেক পরিবারের নারীর হাতে তুলে...
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
ছবি সংগৃহীত
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক (স্থানীয় সরকার) মাহমুদা সুলতানা।
তিনি বলেন, শিশুদের সামাজিক মর্যাদা যাতে ক্ষুণ্ন না হয় এবং অধিকার প্রতিষ্ঠায় কোনো ধরনের বৈষম্য সৃষ্টি না হয়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কন্যাশিশুরা যেন পরিবারে সুন্দর ও নিরাপদ পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করাও জরুরি।
সোমবার (১২ অক্টোবর) সকালে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাহমুদা সুলতানা বলেন, আজকের কন্যাশিশুরাই আগামী দিনের নারী। তারা মা হবে, স্ত্রী হবে,কারো বোন হবে। একটি পরিবার কিংবা সংসারে স্ত্রী বা মায়েরাই বড় দায়িত্ব পালন করে থাকে। সংসার পরিচালনা,সন্তানদের গড়ে তুলতে তাদের ভূমিকা অনস্বীকার্য। তিনি শিক্ষিত জাতি গঠনে শিক্ষিত মা এর বিকল্প নেই উল্লেখ করে বলেন, কন্যাশিশুদের প্রতি যত্নশীল হতে অভিভাবকদের প্রতি আহবান জানান।
সিলেট জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উদ্যোগে মহিলা বিষয়ক অধিদপ্তরের সম্মেলনকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, সিলেটের উপপরিচালক শাহিনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনজুরুল আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সাঈদুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল, উইমেন ফর উইমেন এর পরিচালক সামিয়া বেগম চৌধুরী, বাসস এর সিলেট ব্যুরো প্রধান সেলিম আউয়াল প্রমুখ।
অনুষ্ঠানে শিশুদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি প্রশিক্ষণার্থীদের ভাতা এবং স্বেচ্ছাসেবী মহিলা সমিতির অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি মাহমুদা সুলতানাসহ অতিথিরা। পরে আলোচনা ও পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
জুয়ে/সিলেট
সিলেট নগরীতে মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে। প্রাথমিকভাবে নগরীর ১, ২ ও ৭ নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের...
শিশুদের নৈতিক শিক্ষায় গড়ে তোলার পাশাপাশি তাদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের উপপরিচালক...
নগরীতে জলাতঙ্কের ঝুঁকি কমাতে কুকুরের গণটিকাদান কার্যক্রম শুরু করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। নগরীর ৪২টি ওয়ার্ডে ১৫ দিনব্যাপী এ কর্মসূচিতে প্রতিটি...
নগরীর সোবহানীঘাট এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবা বড়িসহ চারজনকে আটক করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত পৌনে ১০টার...
সিলেটের গোয়াইনঘাটে বহুল আলোচিত যুবদল নেতা বদরুল আলম হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন হিসেবে আমিন মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর)...