কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির...
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...
ছবি সংগৃহীত
মসজিদের জায়গা বারবার জবরদখল এবং সরকারি জায়গা দখলের অভিযোগে আব্দুল মুকিত (৩০) নামে এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকার মিশন চৌমুহনীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস।
জানা যায়, ব্রাহ্মণবাজার এলাকার মিশন চৌমুহনীতে সরকারি জায়গা এবং মসজিদের খরিদকৃত জায়গা বারবার দখল করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ ওঠে আব্দুল মুকিতের বিরুদ্ধে।
এ ঘটনায় দণ্ডবিধি-১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুল মুকিত ফাতু মিয়ার ছেলে। পরে সাজাপ্রাপ্ত আসামিকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভায় শহর সমন্বয়ক কমিটির (টিএলসিসি) ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (১৬ নভেম্বর) পৌরসভার সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতির...
মৌলভীবাজারে পূর্ববিরোধের জেরে এক ব্যক্তিকে অপহরণ করে মারধর এবং তাঁর বাসায় রিভলবার রেখে অস্ত্র মামলায় ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তুহিন আহমদ নামে...
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট চরম আকার ধারণ করেছে। ৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসকের ৩৩টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র...
মৌলভীবাজারে পৃথক ঘটনায় সাবেক সংসদ সদস্যের ছেলে ফজলে রাব্বি সাদমান ও জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার...
অসুস্থ ছেলেকে অলৌকিকভাবে সুস্থ করার আশ্বাস এবং ভয়াবহ ক্ষতির আশঙ্কা দেখিয়ে এক মায়ের কাছ থেকে দুই দফায় ৫ ভরি ৬ আনা ২ রতি ২ পয়েন্ট স্বর্ণালংকার হাতিয়ে নেওয়ার...