মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা...
অসুস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট...
ছবি সংগৃহীত
বাণিজ্য, শিল্প এবং পাট ও বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট সার্কিট হাউসে এই সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান তারা।
এসময় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের যুবসমাজকে সঠিকভাবে গঠন করা এবং তাদের ইতিবাচক চিন্তায় পরিচালিত করার সবচেয়ে বড় মাধ্যম হলো খেলাধুলা। আমাদের তরুণদের মাদকের বিভীষিকা থেকে দূরে রাখতে হলে মাঠে মাঠে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, ক্রীড়া চর্চাও একজন তরুণকে সুনাগরিক হিসেবে গড়ে তোলে। তিনি ক্রীড়া সংগঠকদের উদ্দেশ্য করে আরও বলেন, সিলেটের ক্রীড়াঙ্গন অতীতে অনেক জাতীয় মানের খেলোয়াড় তৈরি করেছে। তবে বর্তমান সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে ক্রীড়াঙ্গনকে নতুন করে ঢেলে সাজাতে যা যা করণীয়, তার সবই করা হবে। সরকারের পক্ষ থেকে মাঠের উন্নয়ন, প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সহযোগিতার কোনো ঘাটতি থাকবে না। ক্রীড়া সংস্থাগুলোকে আরও সক্রিয় হয়ে প্রতিটি উপজেলা ও ওয়ার্ড পর্যায় পর্যন্ত বিভিন্ন টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সিলেটের জেলা প্রশাসক ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য সচিব সিদ্দিকুর রহমান পাপলু, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব রেজাউল করিম নাচন, বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য মোস্তফা কামাল মওদুদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য মকসুদ আহমদ প্রমুখ।
এসএ/সিলেট
অসুস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয় দিয়েও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে...
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল...
সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর জারি করা ওই আদেশ শুক্রবার (৬ নভেম্বর) বাতিল করে নতুন...
অসুস্থ প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সরকারি বাসভবনে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১...