মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সুস্থতা...
অসুস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট...
ছবি সংগৃহীত
কানাইঘাট প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলার আংশিক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে কানাইঘাট উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৪টায় আনন্দ মিছিলটি কানাইঘাট থানা পয়েন্ট থেকে শুরু হয়ে পৌর শহর প্রদক্ষিণ করে উত্তর বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।
উপজেলা যুবদল নেতা কামাল আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও পৌর যুবদল নেতা এখলাছুর রহমানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল করিম শাহীন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্দুল খালিক, উপজেলা যুবদলের সদস্য রুবেল আহমদ, নুরুজ্জামান আম্বিয়া, মতিউর রহমান এখলাছ, মুজিব উদ্দিন, আব্দুল কাদির, গিয়াস, মিছবাহ, শামীম, জাকারিয়া, আম্বিয়া, উমর গাজী প্রমুখ।
আনন্দ মিছিল পরবর্তী পথসভায় যুবদল নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিনের আন্দোলন ও সংগ্রামের পরীক্ষিত ত্যাগী নেতাকর্মীকে মূল্যায়ন করে কেন্দ্রীয় যুবদল নেতৃবৃন্দ সিলেট জেলা যুবদলের আংশিক কমিটি উপহার দেয়ায় সিলেট যুবদলের সাংগঠনিক কার্যক্রম আগামীদিনে আরো শক্তিশালী হবে।
সেই সাথে জেলা যুবদলের আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জানিয়ে ত্যাগী ও পরীক্ষিত সমন্বয়ে জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি উপহার দেওয়ার জন্য আহ্বান জানানো হয়।
এসএ/সিলেট
অসুস্থ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট...
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সিসিক নগরবাসীর সবার প্রতিষ্ঠান। সীমিত আয় দিয়েও নগরীর সব ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে...
প্রযুক্তিনির্ভর উন্নয়ন ও আধুনিক বাংলাদেশ গঠনে ডিপ্লোমা প্রকৌশলীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল...
সিলেট ও হবিগঞ্জের তিন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলি ও পদায়নের আদেশ বাতিল করা হয়েছে। গত ৩ নভেম্বর জারি করা ওই আদেশ শুক্রবার (৬ নভেম্বর) বাতিল করে নতুন...
অসুস্থ প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান ও শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর শারীরিক অবস্থার খোঁজ নিতে তাঁর সরকারি বাসভবনে গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১...