জৈন্তাপুরে পুলিশ থেকে আওয়ামী লীগ...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও...
দীর্ঘ প্রতীক্ষার অবসান
ছবি সংগৃহীত
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটের কানাইঘাটে গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় গাজী বোরহান উদ্দিন সড়কের রাজাগঞ্জ ইউনিয়নের দাওয়াদারী গ্রাম সংলগ্ন স্থানে ভিত্তিপ্রস্তর কাজের উদ্বোধন করেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি ও সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সংসদ সদস্য মুফতি আবুল হাসান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৪৯ কোটি টাকা ব্যায়ে কানাইঘাট পৌরসভার নন্দিরাই বাইপাস পয়েন্ট থেকে রাজাগঞ্জ পর্যন্ত গাজী বোরহান উদ্দিন সড়কের ৩০ কিলোমিটার প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ কাজের উদ্বোধনের সময় সিলেট জেলা ও কানাইঘাট উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, খেলাফত মজলিশ, জমিয়তে উলামায়ে ইসলামের নেতৃবৃন্দ ছাড়াও জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সর্বস্তরের মানুষজন উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তরকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দেশের বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও বিএনপি সরকার ক্ষমতায় আসার পর যোগাযোগ ব্যবস্থার উন্নতির লক্ষে ব্যাপকহারে রাস্তা-ঘাটের উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। আওয়ামীলীগের ১৭ বছর ক্ষমতায় থাকার সময় কানাইঘাটবাসীর প্রাণের দাবী জরাজীর্ণ গাজী বোরহান উদ্দিন সড়কের কোন উন্নয়ন কাজ করেনি। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পর আমরা এ অঞ্চলের মানুষকে কথা দিয়েছিলাম এ সড়কের কাজ শুরু হবে, আজ তা বাস্তবে পরিণত হয়েছে। সকল দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ সড়কের কাজের শুভ সূচনা করা হয়েছে।
তিনি কাজের গুণগতমান বজায় রাখতে ঠিকাদারী প্রতিষ্ঠানগুলোকে সুষ্ঠুভাবে কাজ করার নির্দেশ দেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে সার্বক্ষণিক কাজের তদারকি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিদের সুষ্ঠুভাবে কাজ বাস্তবায়নে সহযোগিতা করার আহ্বান জানান।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস সহ এলজিইডি’র উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন পরবর্তী রাজাগঞ্জ ইউনিয়নবাসীর উদ্যোগে স্থানীয় শাহী ঈদগাহ মাঠে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপিকে সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে রাজাগঞ্জ ইউনিয়নের বিভিন্ন সমস্যার কথা এলাকাবাসী সংবর্ধিত প্রধান অতিথি মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে তুলে ধরা হলে, তিনি বলেন বৃহত্তর সিলেট অঞ্চলের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান অত্যন্ত আন্তরিক।
ইতিমধ্যে সিলেটে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উন্নয়নমূলক কাজ শুরু হয়েছে। কানাইঘাট তথা রাজাগঞ্জ এলাকার উন্নয়নে তার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট-৫ আসনের সাংসদ মুফতি আবুল হাসান। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, জেলা বিএনপির সহ সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, কানাইঘাট উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মামুন রশীদ সহ বিএনপির নেতৃবৃন্দ।
এসএ/সিলেট
সিলেটের জৈন্তাপুরে পুলিশের গাড়ি ভাঙচুর করে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতা জাকারিয়া মাহমুদকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাতভর অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও...
বোরহানির বোতলে লেগে ছিল কাঁচা মাংসের রক্ত। সেই বোতলের বোরহানিই পরিবেশন করা হচ্ছিল ক্রেতাদের। ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে রাখা হয়েছিল রান্না করা খাবার ও...
সিলেটে জরুরি মেরামত, সংরক্ষণ ও উন্নয়নকাজের জন্য বুধবার (১১ নভেম্বর) ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ (বিউবো) সিলেটের আওতাধীন ১১...
সিলেটের কানাইঘাট পৌরসভার মহেশপুরে বসতভিটার ৪ শতক জমির মালিকানা ও দখল নিয়ে দুই ভাইয়ের বিরোধ আদালত পর্যন্ত গড়িয়েছে। এ ঘটনায় ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারায়...
সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। তবে হামলায় কোনো পুলিশ সদস্য...