ওসমানী বিমানবন্দরে পাখি তাড়াতে গুলি,...
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে...
ছবি সংগৃহীত
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিমানবন্দরের রানওয়ে এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পরিচ্ছন্নতাকর্মীর নাম রুবেল আহমদ। ঘটনার পর তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, সকালে গাড়িতে করে রানওয়েতে টহল দেওয়ার সময় আনসার সদস্য মোজাম্মেল পাখি তাড়াতে তার কাছে থাকা শর্টগান থেকে গুলি ছোড়েন। এ সময় গুলিটি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশে থাকা পরিচ্ছন্নতাকর্মী রুবেল আহমদের কোমরে লাগে। ঘটনার পরপরই আহত রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ গণমাধ্যমকে জানান, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে এ ঘটনায় কোনো নিয়ম লঙ্ঘন বা কারও গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আহত কর্মীর আঘাত গুরুতর নয়। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সহিদুর রহমান গণমাধ্যমকে জানান, তারা ঘটনাটি সম্পর্কে জানতে পেরেছেন। বিষয়টি দুর্ঘটনাবশত ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এসএ/সিলেট
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পাখি তাড়াতে আনসার সদস্যের ছোড়া গুলিতে এক পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে...
দক্ষিণ সুরমায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মো. হারুন মিয়া (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বঙ্গবীর রোডের...
সিলেট মহানগরীর সড়কে শৃঙ্খলা রক্ষা ও আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ট্রাফিক বিভাগ। গত ২৪ ঘণ্টার...
সিলেটের কানাইঘাটে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আবু বক্কর কানাইঘাট উপজেলার নিজ চাউরা...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, খেলাধুলায় কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা নয়, মেধা ও যোগ্যতার...