গণমানুষের সামনে জাতির সঠিক ইতিহাস...
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দীর্ঘদিন ধরে অনেক সত্য মানুষের সামনে তুলে ধরা...
ছবি : সংগৃহীত
নগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে সর্বোচ্চ এক বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে রাত ১টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন সিলেট জেলা প্রশাসনের তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব।
তিনি জানান, মহানগরীর তিনটি এলাকায় পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে মোট ৪৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনকে অর্থদণ্ডও দেওয়া হয়।
অভিযানটি মহানগরীর ছয়টি থানার আওতাধীন এলাকায় পরিচালিত হয়। এতে সার্বিক সহযোগিতা করে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভির হোসেন সজিব জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট অনলাইন প্রেসক্লাবের জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, দীর্ঘদিন ধরে অনেক সত্য মানুষের সামনে তুলে ধরা...
সিলেটের ওসমানীনগর উপজেলার ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গোয়ালাবাজারে এক দিনেই পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ১২ লাখ ১৮ হাজার ১৫০ টাকা...
সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় সাড়ে ৯ লাখ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস, মসলা, চিনি ও তিনটি মহিষ জব্দ করেছে বর্ডার গার্ড...
সমবায়ের মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন কানাইঘাট উপজেলা নির্বাহী...
নগরীর লালদিঘীরপার নতুন হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল পুড়ে গেছে। রোববার (৮ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে মার্কেটের ১ নম্বর...