৪৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড

মাদক, অনলাইন জুয়া ও ছিনতাই রোধে সাঁড়াশি অভিযান

post-title

বানী

সিলেট সিটি কর্পোরেশন এলাকায় মাদক, অনলাইন জুয়া এবং ছিনতাই রোধে এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে।

এতে ৪৪ জন মাদকসেবী, অনলাইন জুয়াড়ি ও ছিনতাইকারীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

​গতকাল (২৪ সেপ্টেম্বর ২০২৬) রাত ৮:৩০ মিনিট থেকে শুরু হয়ে মধ্যরাত ১:০০ টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহায়তায় ৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় নেতৃত্ব দেন। নগরীর ৬টি মেট্রোপলিটন থানা এলাকায় একযোগে এ অভিযান চালানো হয়।

​অভিযানকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়া অপরাধীদের বিরুদ্ধে তাত্ক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়। অপরাধের মাত্রা বিবেচনা করে ৪৪ জন অভিযুক্তকে ১ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড এবং আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত শাস্তির আদেশ প্রদান করা হয়েছে।

​সিলেট সিটি কর্পোরেশন ও পুলিশ প্রশাসন সূত্রে জানানো হয়েছে, নগরীতে মাদক, ছিনতাই ও অনলাইন জুয়ার সামাজিক ব্যাধি উপড়ে ফেলতে এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জুয়ে/সিলেট