পীরমহল্লায় উৎপাদক নলকূপের...
নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রোববার (৮...
টেকসই উন্নয়নে মানের ক্ষেত্রে কোনো আপস নয়: আব্দুল কাইয়ুম চৌধুরী
ছবি সংগৃহীত
বিভিন্ন ওয়ার্ক সাইটে গিয়ে উন্নয়ন কাজের গুণগত মান যাচাই করছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের গুণগত মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার কথা জানিয়ে তিনি নিয়মিত সরেজমিনে উন্নয়নকাজ পরিদর্শন করছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে নগরীর ৭ নম্বর ওয়ার্ডের মিতালী আবাসিক এলাকায় সড়ক ও ড্রেনের উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি কাজের গুণগত মান যাচাই করেন।
এ সময় সিসিক প্রশাসক বলেন, “কাজের গুণগত মান পরীক্ষার জন্যই আমি মাঠে এসেছি। টেন্ডার ডকুমেন্টে যে স্পেসিফিকেশন দেওয়া আছে, সে অনুযায়ী কাজ হচ্ছে কি না তা সরেজমিনে যাচাই করছি। উন্নয়ন কাজের মানের ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।”
তিনি বলেন, মিতালী আবাসিক এলাকায় সড়কটি ১৪ ফুট প্রশস্ত করা হচ্ছে। পাশাপাশি সড়কের লেভেল অনুযায়ী ড্রেন নির্মাণ করা হচ্ছে, যাতে প্রয়োজন হলে ড্রেনের ওপর দিয়েও যানবাহন চলাচল করতে পারে। সড়ক ও ড্রেন নির্মাণে ব্যবহৃত রড ও ঢালাইয়ের উপকরণ সরকারি দায়িত্বপ্রাপ্ত সংস্থার মাধ্যমে পরীক্ষা করা হয়েছে।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সড়ক ও ড্রেন নির্মাণের দাবি দীর্ঘদিনের ছিল এলাকাবাসীর। তাদের কথা দিয়েছিলাম, বর্ষা মৌসুম শেষ হলে ব্যাপকভাবে উন্নয়নকাজ শুরু করা হবে। সে অনুযায়ী ইতোমধ্যে অনেকগুলো কাজের টেন্ডার সম্পন্ন হয়েছে এবং বেশ কিছু কাজ শুরু হয়েছে। বাকি কাজগুলোও টেন্ডার প্রক্রিয়ায় রয়েছে।
তিনি আরও বলেন, “উন্নয়ন কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলীরা নিয়মিত তদারকি করছেন। এর পাশাপাশি আমি নিজেও বিভিন্ন ওয়ার্ক সাইটে সরেজমিনে গিয়ে কাজের অগ্রগতি ও গুণগত মান যাচাই করছি। জনগণের অর্থে যে উন্নয়ন হচ্ছে, তার সুফল যাতে দীর্ঘস্থায়ী হয়, সে বিষয়টি নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।”
পরিদর্শনকালে সিসিকের উপসহকারী প্রকৌশলী সেলিম আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসএ/সিলেট
নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রোববার (৮...
কানাইঘাটে হিন্দু সম্প্রদায়ের দুঃস্থ মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার (৮নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট বাজারের আল-নুর...
পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিটি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো....
নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা...
"করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...