পীরমহল্লায় উৎপাদক নলকূপের...
নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রোববার (৮...
আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
ছবি সংগৃহীত
সিলেটে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কলেজ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) ও আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজ গভর্নিং বডি সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
প্রতিষ্ঠানের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ফেরদৌসী ও হাবিবার যৌথ সঞ্চালনায় এবং অধ্যক্ষ মালেকা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক তামান্না রহমান, সহকারী অধ্যাপক মহীতোষ তালুকদার, সহকারী অধ্যাপক মহরম আলী, সহকারী অধ্যাপক মো. রেজাউর রহমান, সহকারী প্রধান শিক্ষক মো. আবুল কালামসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, নবীন শিক্ষার্থী ও অভিভাবকরা।
প্রধান অতিথির বক্তব্যে সিউক চেয়ারম্যান কয়েস লোদী বলেন-“একাদশ শ্রেণিতে পদার্পণ তোমাদের শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়টিকে শুধু ভালো ফলাফলের জন্য নয়, নিজেদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের জন্য কাজে লাগাতে হবে। তোমাদের প্রত্যেকের মধ্যে রয়েছে আলাদা সম্ভাবনা। সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে নিজেদের যোগ্য ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।”
তিনি বলেন, “শিক্ষা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয়। শিক্ষা মানুষের চিন্তা, বিবেক ও মূল্যবোধকে বিকশিত করে। একজন শিক্ষার্থীকে ভালো ফলাফলের পাশাপাশি ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। দেশ, সমাজ ও মানুষের প্রতি দায়িত্ববোধ তৈরি করতে হবে।”
কয়েস লোদী আরও বলেন, “আমাদের মেয়েরা আজ শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, প্রশাসন, চিকিৎসা, আইন, ব্যবসা-বাণিজ্যসহ প্রতিটি ক্ষেত্রে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখছে। আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরাও আগামী দিনে দেশ ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দেবে-এটাই আমাদের প্রত্যাশা।”
অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানানো হয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নবীন বরণ সম্পন্ন হয়।
এসএ/সিলেট
নগরীর ৭ নম্বর ওয়ার্ডের পীরমহল্লা এলাকায় দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে উৎপাদক নলকূপ স্থাপনের উদ্যোগ নিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। রোববার (৮...
কানাইঘাটে হিন্দু সম্প্রদায়ের দুঃস্থ মহিলাদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি বিতরণ করা হয়েছে। রবিবার (৮নভেম্বর) সকাল সাড়ে ১১টায় কানাইঘাট বাজারের আল-নুর...
পরিবার থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত প্রতিটি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নির্ভরযোগ্য পরিসংখ্যানের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সিলেটের বিভাগীয় কমিশনার মো....
নগরীর জালালাবাদ থানাধীন কুমারগাঁও বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৭৭ পিস ইয়াবাসহ আফাজ উদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সিলেট মহানগর গোয়েন্দা...
"করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের গোয়াইনঘাটে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।...