সিলেট সীমান্তে প্রায় ৬৯ লাখ...
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
ছবি সংগৃহীত
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় চারখাই ইউনিয়ন পরিষদের সামনে জকিগঞ্জ-সিলেটগামী পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে রুবেল আহাম্মদকে আটক করার পর তার কাছ থেকে ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রুবেল আহাম্মদ ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার দানিখোলা মোড় এলাকার বাসিন্দা। তার বাবার নাম রুস্তম আলী এবং মায়ের নাম আনোয়ারা বেগম।
এ ঘটনায় বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলাটি বিয়ানীবাজার থানার মামলা নম্বর-৩৪/২৩৫, তারিখ ২৪ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
সিলেটের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় গরু-মহিষসহ প্রায় ৬৮ লাখ ৬৮ হাজার ৮০০ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)...
বিভিন্ন ওয়ার্ক সাইটে গিয়ে উন্নয়ন কাজের গুণগত মান যাচাই করছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে কাজের...
সিলেটে আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত...
সিলেটের বিয়ানীবাজারে পুলিশের চেকপোস্টে তল্লাশির সময় ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল আহাম্মদ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।বুধবার (২৩...
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) বিশেষ অভিযান পরিচালনা করেছে। গত ২৪ ঘণ্টার এ অভিযানে বিভিন্ন অপরাধে ৬১ জনকে গ্রেফতার করা...