ড. জাকী মোস্তফা টুটুল

শিশুদের হয়রানি বন্ধ করতে শিক্ষা প্রতিষ্ঠানে নীতিমালা প্রণয়ন করতে হবে

post-title

ফাইল ছবি

কওমী মাদ্রসাগুলোতে শিশুদের যৌন হয়রানি ও নির্যাতন বন্ধ করতে নীতিমালা প্রণয়নের দাবি জানিয়েছেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকে-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ ডেভেলপমেন্ট সোসাইটি ইন ইউকে-এর প্রধান উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সাবেক উপদেষ্টা ড. জাকী মোস্তফা টুটুল।

তিনি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেন, প্রতিটি শিশুর নিরাপদ ও মর্যাদাপূর্ণ পরিবেশে শিক্ষা লাভের অধিকার রয়েছে। শিশুরাই দেশ ও জাতির ভবিষ্যত কর্ণধার। শিশুদের নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ তৈরীতে সমাজের সচেতন মহলকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এছাড়া শিক্ষক ও কর্মচারীদের বাধ্যতামূলক প্রশিক্ষণের পাশাপাশি যথাযথ জবাবদিহি নিশ্চিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি জোরালো দাবি জানান প্রবাসী কমিউনিটি এই নেতা।

উল্লেখ্য, ড. জাকী মোস্তফা টুটুল দেশে-বিদেশে বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। দুই যুগেরও বেশি সময় ধরে প্রবাসীদের ন্যায্য দাবি আদায়ে সোচ্চার ও অগ্রণী ভ‚মিকা পালন করে আসছেন। তিনি রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর সদস্য ও রয়্যাল সোসাইটি ফর পাবলিক হেলথ এর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ড. জাকী মোস্তফা টুটুলের গ্রামের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়।

জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সময়ে কানাইঘাট উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর সিলেট জেলা ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত হন। স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে সিলেটের রাজপথে কার সক্রিয় ভ‚মিকা ছিল। এছাড়া চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে এলাকায় তার যথেষ্ট সুনাম ছিল। তিনি সিলেটের একটি কলেজে কিছুদিন শিক্ষকতাও করেন। এরপর নব্বই দশকের শেষের দিকে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যে পাড়ি দেন। সেখানেও তিনি দল গঠনে নিজেকে সম্পৃক্ত করেন, যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। কানাইঘাটের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন কমিউনিটি এই নেতা। 



কাওছার আহমদ