জকিগঞ্জে ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা...
জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...
নাগরিক সমাবেশ ও স্মারক প্রকাশের লক্ষ্যে বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের প্রস্তুতি সভা
ছবি সংগৃহীত
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান বলেছেন, গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবি অবিলম্বে বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবি জানান।
শনিবার সন্ধ্যায় বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের ১০ দফা দাবি ও এর কার্যক্রম নিয়ে স্মারক প্রকাশ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে করণীয় নির্ধারণে নাগরিক সমাবেশসহ বিভিন্ন কর্মস‚চী বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহি উদ্দিন জাকারিয়ার পরিচালনায় নগরীর হোয়াইট হাউস রিসোর্টের সম্মেলন কক্ষে সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল।
সভায় আরো বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী, সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ রহিম, সহ-সভাপতি ডা. মঈনুল হক, কোষাধ্যক্ষ কাজী আব্দুর রহমান আল মিসবাহ, শিক্ষা সম্পাদক মো. আলমগীর হোসেন, কানাইঘাট উপজেলা সভাপতি মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, সিনিয়র সহসভাপতি শমসের আহমদ প্রমুখ।
সভায় আগামী ৩১ অক্টোবর নাগরিক সমাবেশ ও স্মারক প্রকাশের লক্ষ্যে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়। এছাড়া মাদকের প্রসার ও অব্যাহত চোরাচালানের প্রতিবাদে প্রতিটি উপজেলায় জনসচেতনতামুলক কর্মস‚চি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।
এসএ/সিলেট
জকিগঞ্জের ব্যবসায়ী নোমান উদ্দিন হত্যা মামলায় শাহ আলম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার...
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলেও এখনও মহানগরীর প্রায় অর্ধেক রাস্তা কাঁচা রয়েছে।...
জকিগঞ্জে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার দক্ষিণ মাদারখাল এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক দেলোয়ার...
প্রবাসীদের এনআইডি, ভোটাধিকার ও দ্বৈত নাগরিকত্ব প্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান জটিলতা ও ভোগান্তি নিরসনে সরকারের সহযোগিতা কামনা করেছেন যুক্তরাজ্যস্থ প্রবাসী...
গুণী মানুষের স্বীকৃতি ও সম্মান নতুন প্রজন্মকে ভালো কাজে অনুপ্রাণিত করে। এর মধ্য দিয়ে সমাজ ও দেশও আলোকিত হয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির...