ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও...
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
ফাইল ছবি
সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বাবা সরফত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুরা হলো—রজনীলাইন গ্রামের সরফত আলীর মেয়ে মাওয়া আক্তার (১০), ছেলে শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তাঁদের বাবা সরফত আলী (৩৫) বর্তমানে চিকিৎসাধীন।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, সরফত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। প্রবাস যাওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনমালিন্য চলছিলো।
শুক্রবার রাতে সরফত আলী তিন সন্তানকে নিয়ে ঘরে ঘুমাতে যান। পরে রাত আনুমানিক ১টার দিকে তিনি সন্তানদের নিয়ে কীটনাশক পান করেন বলে জানা গেছে। বিষপানের পর সরফত আলী ময়মনসিংহে থাকা তার এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান। পরে তার ফুফু বাড়িতে থাকা সরফত আলীর ছোট ভাই রহমত আলীকে বিষয়টি জানান। খবর পেয়ে রহমত আলীসহ পরিবারের লোকজন দ্রুত বাড়িতে গিয়ে ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করেন।
পরে তাদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। সরফত আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, তিন শিশুর মরদেহ বর্তমানে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা)আসনের সংসদ সদস্য...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও একজনের মৃত্যু...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক...
সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে পৌঁছেছে ১২৫টি ট্যাব