সিলেটে নগর পরিকল্পনায় নতুন অধ্যায়,...
সিলেটকে পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের...
ছবি সংগৃহীত
জকিগঞ্জ সংবাদদাতা:: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২২ হাজার টাকা এবং ৩টি মোবাইল সেট লুট করে নিয়ে যায়।
শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত আব্দুল হান্নানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তান ছিলেন। ডাকাতরা তাঁদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাতেই জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন। শনিবার সকালে পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, এ ডাকাতির ঘটনায় ভুক্তভোগী পরিবারসহ পুরো ইলাবাজ গ্রাম ও আশপাশের এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত জড়িত ডাকাতদের শনাক্ত ও গ্রেফতার করে লুণ্ঠিত মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।
এসএ/সিলেট
সিলেটকে পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে সেবা কার্যক্রম শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। দীর্ঘদিনের...
অনলাইনে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে চীন থেকে সিলেটের ওসমানীনগরে এসে এক তরুণীকে বিয়ে করেছেন লিও ফাভিন নামের এক চীনা নাগরিক। বিয়ে ও ধর্মান্তর নিয়ে...
কানাইঘাটে মোটরসাইকেল চালক ও নিরীহ শ্রমিক মিজান আহমদের নিঃশর্ত মুক্তির দাবীতে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার কানাইঘাট উপজেলা...
পারিবারিক বিরোধের জেরে সিলেটের ওসমানীনগরে ছুরিকাঘাতে প্রাণ হারিয়েছেন সাইফুর রহমান (২৫) নামে এক যুবক। সোমবার দিবাগত রাতে শেরপুর টোলপ্লাজার পাশে এ ঘটনা ঘটে। এ...
সিলেটে আগামী চার দিন গ্যাসের স্বল্পচাপের আশঙ্কা রয়েছে। এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণকাজের কারণে বুধবার সকাল থেকে শনিবার বিকেল পর্যন্ত এ...