নগরীতে পুলিশের অভিযানে নিষিদ্ধ...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার কোতোয়ালী পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৪টায় নগরীর নোয়াগাও, সাদিপুর-২, সুরমা-এ অভিযান চালিয়ে...
ছবি সংগৃহীত
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম নয়, শিক্ষা মানুষের চরিত্র গঠন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশের অন্যতম মাধ্যম।
তোমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। ধর্মীয় শিক্ষার সঙ্গে আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির শিক্ষাও গ্রহণ করতে হবে। সময়ের সদ্ব্যবহার, নিয়মিত পড়াশোনা, শিক্ষকদের প্রতি সম্মান এবং বাবা-মায়ের প্রতি দায়িত্বশীল আচরণ তোমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত।
শনিবার নগরীর চান্দুশাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা টিলাগড় দাখিল উত্তীর্ণ কৃতি সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জীবনে সফল হতে হলে পরিশ্রম, সততা ও শৃঙ্খলার কোনো বিকল্প নেই। ব্যর্থতা এলে হতাশ না হয়ে তা থেকে শিক্ষা নিতে হবে। অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে এবং সমাজ ও দেশের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে।
তিনি আরও বলেন, খেলাধুলা শরীর ও মনকে সুস্থ রাখার পাশাপাশি নেতৃত্ব, সহযোগিতা, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যবোধ তৈরি করে। প্রতিযোগিতায় জয়-পরাজয় থাকবেই, তবে প্রতিটি অংশগ্রহণের মধ্য দিয়ে নতুন কিছু শেখার সুযোগ রয়েছে। নৈতিক জীবনযাপন এবং ভবিষ্যতে দেশ ও মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানানো হয়। পাশাপাশি দাখিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোঃ কয়েস মাহমুদ চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদ্রাসা এডহক কমিটির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন রনি, চান্দুশাহ জামেয়া ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আতাউর রহমান, ২১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সালেক আহমেদ, বিএনপির কালাশীল পাড়া কমিটির সভাপতি মোহাম্মদ কবির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, মাদ্রাসার উন্নয়ন কমিটির সদস্য মোহাম্মদ দিলওয়ার হোসাইন দিলদার, মাহফুজুর রহমান বাপন, মোহাম্মদ ইফতেখার আহমদ, মকবুল হুসেন প্রমূখ।
এসএ/সিলেট
নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সক্রিয় কর্মীকে গ্রেফতার কোতোয়ালী পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাত ৪টায় নগরীর নোয়াগাও, সাদিপুর-২, সুরমা-এ অভিযান চালিয়ে...
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, বর্তমান বিএনপি সরকার দেশনায়ক ও প্রধানমন্ত্রী...
সিলেটের পর্যটন শিল্পের বিকাশ, পর্যটকদের সেবার মানোন্নয়ন এবং ব্যবসায়িক অগ্রযাত্রাকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে 'ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব সিলেট'-এর...
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম নয়, শিক্ষা...
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নোত্থানের ১৬তম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি...