ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ভিডিও...
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
প্রতীকি ছবি
সুনামগঞ্জের তাহিরপুর ও হবিগঞ্জের মাধবপুরে বজ্রপাতে দু'জনন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে পৃথক স্থানে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
তাহিরপুরের মাটিয়ান হাওরে মারা যাওয়া শ্রমিকের নাম শিপু মিয়া। তিনি তাহিরপুর উপজেলার বালিজুরী গ্রামের আতাউর রহমানের ছেলে।
পুলিশ ও পরিবার সূত্র জানায়, শিপু মিয়া ইঞ্জিনচালিত নৌযানের মাধ্যমে তাহিরপুর উপজেলার বাগলি শুল্কস্টেশন থেকে দেশের বিভিন্ন এলাকায় কয়লা ও চুনাপাথর পরিবহন করেন। বাগলি থেকে ময়মনসিংহ এলাকার চারঘাটে চুনাপাথর নিয়ে যাওয়ার জন্য তিনি ও একই গ্রামের প্রতিবেশী ইঞ্জিনচালক মোজ্জামিল হক বাড়ি থেকে রওনা হন।
পথে মাটিয়ান হাওরে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে নৌযানের সুকানির দায়িত্বে থাকা শিপু মিয়া গুরুতর আহত হন। পরে ইঞ্জিনচালক মোজাম্মিল হক আহত শিপু মিয়াকে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ বলেন, মাটিয়ান হাওরে বজ্রপাতের শিকার হয়ে একজন নৌযান শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অন্যদিকে, হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমিতে কাজ করার সময় বজ্রপাতে লিটন সরকার (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার নোয়াহাটি পশ্চিম মাঠে এ ঘটনা ঘটে। নিহত লিটন সরকার নোয়াহাটি সুরমা গ্রামের ঠাকুরধন সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে কৃষিকাজের জন্য মাঠে গেলে বজ্রপাত হয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে গেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হন।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, বজ্রপাতে লিটন সরকারের মৃত্যুর ঘটনা নিশ্চিত হয়েছে। দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এসএ/সিলেট
সুনামগঞ্জের ছাতকে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ, ঘটনার ভিডিও ধারণ করে তা ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবং ভিডিও প্রকাশের ভয়...
সুনামগঞ্জের সীমান্তবর্তী উপজেলা দোয়ারাবাজারে সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ দিয়েছে সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা)আসনের সংসদ সদস্য...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোরো জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মুজিবুর রহমান (৪০) নামে আরও একজনের মৃত্যু...
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সুনামগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক...
সুনামগঞ্জের ছাতক উপজেলা সমাজসেবা কার্যালয়ে পৌঁছেছে ১২৫টি ট্যাব