কুলাউড়ায় মডেল মসজিদের উদ্বোধন, জুমার...
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায়ের...
ফাইল ছবি
মৌলভীবাজারের জুড়ীতে বড়শি বাইতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি বুধবার দুপুর ১২ টায় উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের আমতৈল গ্রামে ঘটেছে।
মৃত অনন্য দাস (৭) আমতৈল গ্রামের অমল দাস এর পুত্র। সে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। অপরজন অমল দাসের ভাগ্না দুর্য্য দাস (৯)। সে রাজনগর উপজেলার নারায়ন দাসের পুত্র। দুর্য্য দাস চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহতদের পরিবার ও স্থানীয় ইউপি সদস্য বাবুল আহমদ জানান, অমল দাস পরিবার নিয়ে বড়লেখা থাকেন। পারিবারিক একটি অনুষ্ঠান উপলক্ষে তিনি বাড়িতে এসেছেন। তার বোন ভাগ্না দুর্য্যকে নিয়ে বেড়াতে আসেন। সকালে অনন্য ও দুর্য্য বাড়ির পাশে একটি কালভার্টের নিচে বড়শি নিয়ে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়।
পরে স্থানীয় জনৈক ব্যক্তি ঘাস কাটতে গিয়ে পানিতে তাদের ভাসমান অবস্থায় দেখতে পান। দ্রুত তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় প্রশাসনের অনুমতিক্রমে ধর্মীয় মতে লাশ দাহ করা হয়েছে।
এসএ/সিলেট
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায়ের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাড়ির পানি নিষ্কাশন নিয়ে বিরোধের জেরে শাবানা বেগমকে হত্যার প্রায় সাড়ে ১০ বছর পর মামলার রায় ঘোষণা করেছেন আদালত। বৃহস্পতিবার...
মৌলভীবাজারের বড়লেখায় পাওনা নিয়ে কথা-কাটাকাটির জেরে রডের আঘাতে আলিফ আহমদ (৫৫) নামে এক দর্জি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে চারটার দিকে...
ঢোলের শব্দে আগাম ঘোষণা, সকাল থেকেই নদীর পাড়ে মানুষের ভিড়-এরপর নির্ধারিত সময়ে একসঙ্গে ধলাই নদীতে নামলেন শত শত সৌখিন মৎস্য শিকারি। মৌলভীবাজারের কমলগঞ্জে শত...
কুলাউড়ায় তিনটি প্রেসক্লাবের সাংবাদিকদের সমন্বয়ে ঐক্যবদ্ধভাবে ‘কুলাউড়া প্রেসক্লাব’-এর ৯ সদস্যবিশিষ্ট আহবায়ক কমিটি গঠন এবং ৩ সদস্য বিশিষ্ট নির্বাচন...