গণতন্ত্রকে শক্তিশালী করতে স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।...
ফাইল ছবি
আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হবে ২০২৭ সালের হজ নিবন্ধন প্রক্রিয়া। এই আর সময় আর বাড়ানো হবে না।
রোববার ধর্ম মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সকলকে হজ নিবন্ধন করতে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, ২০২৭ সালের হজের নিবন্ধন কার্যক্রম গত ২৭ জুলাই থেকে শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হবে আগামী ২৪ সেপ্টেম্বর। উক্ত সময়ের পর আর সময় বৃদ্ধির সুযোগ নেই।
সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধন কার্যক্রম সমাপ্তির সাথে সাথেই বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা সৌদি কর্তৃপক্ষকে অবহিত করা হবে এবং চূড়ান্ত হজযাত্রীর সংখ্যানুযায়ী সৌদি পর্বের অর্থ প্রেরণ, মেডিকেল চেকআপ, ফিটনেস সনদ, টিকা প্রদান, প্রশিক্ষণসহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করা হবে।
২০২৭ সালে হজে বাংলাদেশের হজযাত্রী কোটা ৭৮ হাজার ৫শ জন। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত মোট নিবন্ধিত হজযাত্রীর সংখ্যা ৩ হাজার ৭শ ৪১ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ১ হাজার ৬৫ জন এবং বেসরকারি মাধ্যমে ২ হাজার ৬শ ৭৬ জন নিবন্ধন করেছেন।
এসএ/সিলেট
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। আর গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে স্থানীয় সরকারকে শক্তিশালী করতে হবে।...
দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে বিদ্যমান গ্যাসক্ষেত্রের পাশাপাশি নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে যুক্তরাষ্ট্রভিত্তিক...
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৩ সেপ্টেম্বর)...
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল ২০২৬ সংসদে পাস হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের তৃতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি করা হয়েছে হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য রেজা কিবরিয়াকে। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয়...