কুমারী পূজা পরিদর্শনে সিসিক প্রশাসক,...
সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন,...
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
ছবি সংগৃহীত
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডের পরিচালক বদরুজ্জামান সেলিম বলেছেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া জীবনের গন্তব্য নয়, বরং স্বপ্নপূরণের পথে গুরুত্বপূর্ণ একটি সোপান। শিক্ষার্থীদের এ সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ, শিক্ষকদের প্রচেষ্টা ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসা রয়েছে। এঅর্জনকে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের আরও বড় স্বপ্ন দেখতে হবে।
তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, ভালো মানুষ হয়ে ওঠাই শিক্ষার প্রকৃত সার্থকতা। মেধা, মনন, মানবিকতা ও দেশপ্রেম দিয়ে আগামী দিনের বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে। জীবনের প্রতিকূলতায় সাহস ও আত্মবিশ্বাস ধরে রেখে নিষ্ঠা, সততা ও অধ্যবসায়ের সঙ্গে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে মহানগরীর চৌকিদেখি এলাকার শাহপরান প্রি-ক্যাডেট একাডেমি হলরুমে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখা আয়োজিত ২০২৬ সালের এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
শাহপরান প্রি-ক্যাডেট একাডেমির অধ্যক্ষ আশুতোষ চন্দ্র দাসের সভাপতিত্বে এবং জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট সিলেট জেলা শাখার আহ্বায়ক সাজন আহমদ সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- একাডেমির চেয়ারম্যান হুমায়ুন আহমদ মাসুক, সিলেট মহানগর যুবদলের সহসভাপতি মইনুল ইসলাম, মামুন আহমদ মিন্টু, সমাজসেবক লুৎফর রহমান, লোকমান আহমদ লিটন ও দ্যা মাষ্টার মাইন্ড স্কুলের প্রিন্সিপাল আমীর উদ্দিন পাবেল।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন- তরুণ সমাজকর্মী সাইদ মাহমুদ ওয়াদুদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহ্বায়ক কবি সাজ্জাদ আহমদ সাজু, সাহেল আহমদ নয়ন, শামীম আহমদ, হাফিজুর রহমান, সদস্য জাকির হোসেন, দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সদস্য কামাল আহমদ দূর্জয়, শাহীন আহমদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে শাহপরান প্রি-ক্যাডেট একাডেমি ও নলেজ গার্ডেন কিন্ডারগার্টেন স্কুলের এসএসসি উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসএ/সিলেট
সিলেটের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য ভবিষ্যতেও ধরে রাখার আহ্বান জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন,...
ডেঙ্গু প্রতিরোধে বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান...
মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ৩ হাজার ১৯০ কেজি ভারতীয় টমেটো, ৩৯ বোতল বিদেশি মদ, ৫৪টি ভারতীয় কম্বল ও ২৫টি ইয়াবা উদ্ধার করা...
কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রনালয় কর্তৃক নিবন্ধিত (লাইসেন্স নং-৭৫) ও আরজিএসসি (টি.ও নং...
সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামন্ডব পরিদর্শন করেছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের...