নগরীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই...
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর জল্লারপাড় এলাকা থেকে একজন ও রবিবার...
প্রতীকি ছবি
মহানগরীতে পুলিশের ৫ ঘণ্টার বিশেষ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মহানগর পুলিশের (এসএমপি) গণমাধ্যম শাখা।
এসএমপি জানায়, অভিযানে কোতোয়ালী মডেল থানার বিভিন্ন এলাকা থেকে ৯ জন, জালালাবাদ থানা এলাকা থেকে ১২ জন, এয়ারপোর্ট থানা এলাকা থেকে ১২ জন, দক্ষিণ সুরমা থানা এলাকা থেকে ৮ জন, মোগলাবাজার থানা এলাকা থেকে ২ জন ও শাহপরান থানা এলাকা থেকে ৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের রোববার আদালতে সোপর্দ করা হয়। এসএমপি জানায়, সিলেট মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এসএ/সিলেট
নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর) নগরীর জল্লারপাড় এলাকা থেকে একজন ও রবিবার...
দেশের অর্থনীতি ও অবকাঠামোগত উন্নয়নে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন সিলেট জেলা বিএনপির সভাপতি ও...
মহানগরীতে পুলিশের ৫ ঘণ্টার বিশেষ অভিযানে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত এ অভিযান চালানো...
সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এবং বিএনপি স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল...
জাতীয় অধ্যাপক ডা. ইব্রাহিম এর ৩৭তম মৃত্যু বার্ষিকী ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঘোষিত ডায়াবেটিক সেবা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতি আয়োজিত আলোচনা সভা...