শ্রীমঙ্গলে সড়ক দুর্ঘটনায় ৩ বছরের...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিন বছর বয়সী শিশু জায়ান নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা,...
ছবি সংগৃহীত
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে দোয়ারাবাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে দোয়ারাবাজার সদর ইউনিয়নের পশ্চিম নৈনগাঁও ও নৈনগাঁও মাঝপাড়ার মধ্যবর্তী সংযোগ ব্রিজের ওপর এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে চলে আসা পূর্ব বিরোধের জের ধরে পশ্চিম নৈনগাঁও গ্রামের সুনু মিয়ার ছেলে মো. শামীম মিয়া এবং নৈনগাঁও মাঝপাড়ার আবুল খয়েরের ছেলে মো. সেলিম মিয়া এর সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের প্রায় ৬০ থেকে ৭০ জন লোক ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘাতের সৃষ্টি করে।
সংঘর্ষে পশ্চিম নৈনগাঁও গ্রামের মো. শামীম মিয়া, মইন উদ্দিন, ফয়েজ মিয়া, খলিল মিয়া, আঙ্গুর মিয়া, সোহেল মিয়া, বাবুল মিয়া ও ফুলতারা বেগম এবং নৈনগাঁও মাঝপাড়ার মো. সেলিম মিয়া, নিজাম উদ্দিন, লিয়াকত আলী, আল আমিন, রহিমা বেগম, ফরিদ মিয়া ও জহুর আলীসহ উভয় পক্ষের অন্তত ২২ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তরিকুল ইসলাম তালুকদারের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ তথ্য নিশ্চিত করেন দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ‘সংবাদ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এসএ/সিলেট
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় তিন বছর বয়সী শিশু জায়ান নিহত হয়েছে। এ ঘটনায় শিশুটির বাবা,...
সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় পৃথক তিনটি অভিযান চালিয়ে ১৯১ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ অক্টোবর) সুনামগঞ্জ সদর ও...
সুনামগঞ্জের জগন্নাথপুরে বোনের বিয়ের দাওয়াত পাঠানোকে কেন্দ্র করে বিরোধের জেরে চাচাতো ভাইদের হামলায় নাজিম উদ্দিন (৪৮) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।...
সুনামগঞ্জের ছাতকে জাউয়া থেকে জামক হাফিজিয়া মাদ্রাসায় যাওয়ার পথে মাজেদ আহমদ (১২) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ...
জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার ৪র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচনা সভা ও কেক কাটা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জগন্নাথপুর...