সিলেট-তামাবিল মহাসড়কে ভারতীয় চা পাতাসহ...
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন নামে একজনকে আটক...
ছবি সংগৃহিত
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এসআই (নি.) এসএম জামাল উদ্দিন চৌধুরীর নেতৃত্বে সিলেট-তামাবিল মহাসড়কের একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঢাকা মেট্রো-ম-৫৪-৩৫৯১ নম্বরের একটি পিকআপে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে পিকআপটি থেকে ২০টি সাদা প্লাস্টিকের বস্তায় থাকা মোট ৯০০ কেজি ভারতীয় চা-পাতার গুঁড়া উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া চা-পাতার গুঁড়ার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার তাহমিদ হোসেন সিলেটের জৈন্তাপুর থানার নিজপাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হেলী রায় (মোতাহেরের বাড়ি) এলাকার আব্দুর রশীদের ছেলে। এ ঘটনায় শুক্রবার শাহপরাণ (রহ.) থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর ০৭। পরে গ্রেপ্তার তাহমিদ হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অবৈধভাবে ভারতীয় পণ্য পরিবহন ও পাচারের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
এসএ/সিলেট
সিলেটের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ৪ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ভারতীয় চা-পাতার গুঁড়াসহ একটি পিকআপ আটক করা হয়েছে। এ ঘটনায় তাহমিদ হোসেন নামে একজনকে আটক...
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার শিক্ষা দেয়। তাঁর আদর্শ ধারণ করে...
মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু ক্ষমতার রাজনীতিতে বিশ্বাস করে না, বরং দেশের সাধারণ মানুষের ভাগ্য উন্নয়ন এবং...
মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, জননেতা তারেক রহমানের 'ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি' কর্মসূচি দেশের সবুজ বিপ্লবের এক নতুন দিগন্ত। আগামী পাঁচ...
সিলেটের একাধিক ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ২০ হাজার টাকা জরিমানা...